Advertisement
E-Paper

ঐশ্বর্যার সঙ্গে রোম্যান্স করবেন ‘ম্যাডি’ মাধবন!

সূত্রের খবর, ‘ফ্যানি খান’ ছবিতে দুই অনিল ও মাধবন, দু’জনের সঙ্গেই চুটিয়ে প্রেম করবেন বচ্চন-বধূ। যদিও চরিত্রগুলি নিয়ে বিশদে এখনও কিছু জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৭ ১৯:৪৭
ঐশ্বর্যার আগামী ছবিতে মাধবন! ছবি— সংগৃহীত।

ঐশ্বর্যার আগামী ছবিতে মাধবন! ছবি— সংগৃহীত।

ঐশ্বর্যার আগামী ছবি ‘ফ্যানি খান’-এর শুটিং শুরু হয়েছে। প্রায় ১৭ বছর পর এই ছবিতে ফের অন-স্ক্রিন কেমিস্ট্রি দেখা যাবে ঐশ্বর্যা রাই ও অনিল কপূরের। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, শুধু অনিল কপূরই নন, ছবিতে প্রাক্তন বিশ্ব সুন্দরীর সঙ্গে রোম্যান্স করবেন ‘রহেনা হ্যায় তেরে দিল মে’র ‘ম্যাডি’, আর মাধবন।

আরও পড়ুন, ইনিই কি সুহানার বিশেষ বন্ধু?

আরও পড়ুন, প্রকাশ্যে টয়লেট করায় এক ব্যক্তিকে হাতেনাতে ধরলেন টুইঙ্কল!

এর আগে ২০০৭-এ মণি রত্নমের ‘গুরু’ ছবিতে এক সঙ্গে অভিনয় করেছিলেন ঐশ্বর্যা-মাধবন। যদিও সেখানে রোম্যান্সের কোনও সুযোগ ছিল না। সূত্রের খবর, ‘ফ্যানি খান’ ছবিতে দুই অনিল ও মাধবন, দু’জনের সঙ্গেই চুটিয়ে প্রেম করবেন বচ্চন-বধূ। যদিও চরিত্রগুলি নিয়ে বিশদে এখনও কিছু জানা যায়নি।

নতুন পরিচালক অতুল মঞ্জরেকরের ‘ফ্যানি খান’-এ একটি সতেরো বছরের নাবালিকার রকস্টার হওয়ার গল্প রয়েছে। চিত্রনাট্যে ‘বডি শেমিং’-এর মতো সামাজিক সমস্যা নিয়ে মেসেজ রয়েছে। রাকেশ ওম প্রকাশ মেহরা প্রযোজিত এই ছবি মুক্তি পাবে ২০১৮-র এপ্রিলে।

Fanney Khan Upcoming Movies Aishwarya Rai Madhavan Anil Kapoor Celebrities Film Actor Film Actress ঐশ্বর্যা রাই বচ্চন মাধবন অনিল কপূর

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy