Advertisement
E-Paper

ফের হিট, প্রথম পাঁচে উঠে এল কপিল শর্মার নতুন শো

ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্কের রেটিং অনুসারে বছরের প্রথম সপ্তাহের সেরা পাঁচটি টিভি শোয়ের মধ্যে আছে ‘দ্য কপিল শর্মা শো’।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৯ ১৮:৩৫
কপিল শর্মা। নিজস্ব চিত্র।

কপিল শর্মা। নিজস্ব চিত্র।

সময়টা বেশ ভালই যাচ্ছে কপিল শর্মার। কিছুদিন তিনি আগেই সাত পাকে বাঁধা পড়েছেন গিন্নি ছত্রথের সঙ্গে। নতুন বছরের প্রথম সপ্তাহে তাঁর টিভি শো দর্শকের পছন্দের ভিত্তিতে উঠে এল প্রথম পাঁচে। ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্কের রেটিং অনুসারে বছরের প্রথম সপ্তাহের সেরা পাঁচটি টিভি শোয়ের মধ্যে আছে ‘দ্য কপিল শর্মা শো’।

টিভিতে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের দর্শক সংখ্যার ভিত্তিতে তালিকা প্রস্তুত করে বার্ক। জানুয়ারির প্রথম সপ্তাহের সেরা পাঁচটি শোয়ের তালিকা দিয়েছে তারা। সেই তালিকায় পাঁচ নম্বরে আছে কপিল শর্মার শো। প্রথমে রয়েছে ‘কুমকুম ভাগ্য’। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ‘স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০১৯’ ও ‘সুপার ডান্সার চ্যাপ্টার ৩ অডিশন’। চতুর্থ স্থানে রয়েছে ‘কুণ্ডলী ভাগ্য’ নামের আর একটি ধারাবাহিক।

জানুয়ারির প্রথম সপ্তাহে কপিল শর্মার শো-এ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিম ‘সিম্বা’। রণবীর সিংহ, সারা আলি খান ছাড়াও উপস্থিত ছিলেন সিম্বার পরিচালক রোহিত শেট্টি।

আরও পড়ুন: সানি তো অভিনেতা নয়, কে বললেন এ কথা?

কপিল শর্মার শো ছাড়া প্রথম পাঁচে থাকা দু’টি ধারাবাহিকই একতা কপূরের।

আরও পড়ুন: #মিটু ঝড় তোলার পর দেশ ছেড়ে আমেরিকা পাড়ি তনুশ্রীর!

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদেরবিনোদনবিভাগে।)

The Kapil Sharma Show BARC Ratings

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy