Advertisement
E-Paper

আলিয়ার বয়ফ্রেন্ডের সঙ্গে পাল্লা দিচ্ছেন মহেশ ভট্ট!

সম্পর্কটা বাবা-মেয়ের। তাতে কি কোনওদিনই কিছু এসে যায় মহেশ ভট্টের? এর আগে বড় মেয়ে পূজা ভট্টকে প্রকাশ্যে চুমু খাওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। এ বার নাকি ছোট মেয়ে আলিয়া ভট্টের বয়ফ্রেন্ডের সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছেন! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ১১:৩৮

সম্পর্কটা বাবা-মেয়ের। তাতে কি কোনওদিনই কিছু এসে যায় মহেশ ভট্টের? এর আগে বড় মেয়ে পূজা ভট্টকে প্রকাশ্যে চুমু খাওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। এ বার নাকি ছোট মেয়ে আলিয়া ভট্টের বয়ফ্রেন্ডের সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছেন! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর এ তথ্য শেয়ার করেছেন আলিয়া স্বয়ং।

সম্প্রতি আলিয়া বলেছেন, ‘‘আমার বাবা প্রায় সব ব্যাপারেই কম্পিটিটিভ। এমনকী বয়ফ্রেন্ডের ইস্যু হলেও এটাই সত্যি। এমনকী আমার দিদির বয়ফ্রেন্ড ওকে কিছু কিনে দিলে বাবাকে বলতে শুনেছি, ওই জিনিসটাই আমি তোকে আরও দুটো বা আরও তিনটে কিনে দেব।’’

এ ব্যাপারে মহেশও খোলাখুলি ভাবে তাঁর বক্তব্য রেখেছেন। তাঁর কথায়, ‘‘আলিয়ার বয়ফ্রেন্ডকে আমি হিংসে করি। আসলে আমার থেকে বেশি অন্য কোনও পুরুষকে ও সময় দিচ্ছে দেখলে আমার রাগ হয়। আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে সব সময় প্রিভিলেজড জায়গায় থাকতে চাই। ওই জায়গাটা ছাড়তে হলে নিজের ওপরই ঘেন্না হবে আমার।’’

আরও পড়ুন, প্রেগন্যান্ট করিনার কথা জানতে চাইতে রেগে গেলেন সোহা!

Mahesh Bhatt Alia Bhatt Puja Bhatt

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy