Advertisement
E-Paper

‘আমি তখন তারকা, ওকে কেউ চিনত না’, দীপিকার সঙ্গে ২ বছরের সম্পর্কের কথা বলে বিতর্কে মুজ়াম্মিল

কেরিয়ারের শুরুর দিকে মডেলিং করতেন অভিনেত্রী। সেই সময়ে তিনি মডেল মুজ়াম্মিল ইব্রাহিমের সঙ্গে দু’বছর সম্পর্কে ছিলেন। সেই সম্পর্ক নিয়ে মুজ়াম্মিলের মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ১৫:২২
দীপিকা ও মুজ়াম্মিল ২ বছর সম্পর্কে ছিলেন।

দীপিকা ও মুজ়াম্মিল ২ বছর সম্পর্কে ছিলেন। ছবি: সংগৃহীত।

আলোচনায় দীপিকা পাড়ুকোনের প্রাক্তন সম্পর্ক। কেরিয়ারের শুরুর দিকে মডেলিং করতেন অভিনেত্রী। সেই সময়ে তিনি মডেল মুজ়াম্মিল ইব্রাহিমের সঙ্গে দু’বছর সম্পর্কে ছিলেন। সেই সম্পর্ক নিয়ে মুজ়াম্মিলের মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

মুজ়াম্মিল বলেছিলেন যে, দীপিকার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাঁর কোনও অনুশোচনাই ছিল না। সেই সময়ে তিনি দীপিকার চেয়ে বড় তারকা ছিলেন। তখন দীপিকাকে কেউ চিনতেনই না। মুজ়াম্মিলের এই মন্তব্য নিয়েই বিতর্কের শুরু। দীপিকার অনুরাগীদের দাবি, অভিনেত্রীকে অসম্মান করেছেন মুজ়াম্মিল। এই বিষয়টি নিয়ে দীর্ঘ বিবৃতি দিয়েছেন মুজ়াম্মিল। তাঁর বক্তব্য, এক বছর আগে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছিলেন। তবে সেই সাক্ষাৎকারটি দীর্ঘ ছিল। সেখান থেকে কিছু অংশ ছড়িয়ে পড়েছে বলে ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে।

ঠিক কী বলেছিলেন মুজ়াম্মিল? তিনি বলেছিলেন, “আমি কোনও কিছুই নিয়েই অনুতাপ করি না। আমি শক্ত মনের পুরুষ। আমি সেই সময়ে তারকা ছিলাম, ও ছিল না। তখন আমি অভিনয়ও শুরু করে দিয়েছিলাম। যদিও পরে ও বড় তারকা হয়েছে। সকলেই ওকে চেনে। বরং এখন কেউ আমাকে চেনে না। আমিও ওর ছবি দেখি। ও সুন্দরী।”

মুজ়াম্মিল এ-ও জানান, মুম্বই আসার পরে দীপিকার জীবনে প্রথম পুরুষ তিনিই। দীপিকাই নাকি তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। সম্পর্ক কে ভেঙেছিল, প্রশ্ন করতেই মুজ়াম্মিল বলেন, “আমিই ওকে ছেড়েছিলাম।” তবে সম্পর্ক ভাঙার পরেও যোগাযোগ ছিল তাঁদের, জানান মুজ়াম্মিল। কিন্তু দীপিকার বিয়ে হয়ে যাওয়ার পরে আর কোনও যোগাযোগ নেই তাঁদের মধ্যে।

এই মন্তব্য ছড়িয়ে পড়তেই রুষ্ট হন দীপিকার অনুরাগীরা। নতুন করে দীপিকা ও মুজ়াম্মিলের সম্পর্ক নিয়ে জলঘোলা শুরু হয়। তাই পরিস্থিতি সামলাতে সমাজমাধ্যমে মুজ়াম্মিল প্রথমেই জানিয়েছেন, এই মন্তব্য বছর খানেক আগের। তাঁর বক্তব্য, দীর্ঘ সময়ের একটি সাক্ষাৎকারকে এমন ভাবে তুলে ধরা হয়েছে, যা থেকে ভুল বার্তা প্রেরিত হচ্ছে। তার পরেই তিনি লিখেছেন, “আমার অতীতের সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের আমি সব সময়ে সম্মান করেই কথা বলেছি। সেটা কোনও দিনই পরিবর্তন হবে না। অনেকের মতোই, আমিও নিজের কর্মজীবন গড়ার জন্য দীর্ঘ সময় ব্যয় করেছি। এই বিষয় নিয়েই কথোপকথনটি ছিল। আমি সৎ ভাবেই কথা বলি এবং সম্মানের সঙ্গেই কথা বলতে ভালবাসি।”

উল্লেখ্য, ‘ধোকা’, ‘হর্ন ওকে প্লিজ়’, ‘উইল ইউ ম্যারি মি?’, ‘স্পেশাল অপস্‌’-এ অভিনয় করেছেন মুজ়াম্মিল ইব্রাহিম।

Deepika Padukone Muzammil Ibrahim

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy