Advertisement
E-Paper

বিয়ে করার ইচ্ছাই কি ‘কাল’ হল রণবীর-ক্যাটরিনার সম্পর্কে?

রণবীরকে বিয়ে করতে চেয়েছিল ক্যাটরিনা? আর সেটাই কি দু’জনের বিচ্ছেদের কারণ হল? রণবীর-ক্যাটরিনার বিচ্ছেদ ঘিরে এই জল্পনা আগে থেকেই ছিল। সম্প্রতি ক্যাটরিনার এক সাক্ষাৎকার সেই জল্পনাকে আরও উস্কে দিল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৪৯

রণবীরকে বিয়ে করতে চেয়েছিল ক্যাটরিনা? আর সেটাই কি দু’জনের বিচ্ছেদের কারণ হল? রণবীর-ক্যাটরিনার বিচ্ছেদ ঘিরে এই জল্পনা আগে থেকেই ছিল। সম্প্রতি ক্যাটরিনার এক সাক্ষাৎকার সেই জল্পনাকে আরও উস্কে দিল।

সাক্ষাৎকারে ক্যাটরিনা অকপটে জানান, খুব তাড়াতাড়ি তিনি বিয়ে করতে চান। তাঁকে প্রশ্ন করা হয়, ৬০ বছর বয়সে তিনি নিজেকে কোথায় দেখতে চান? উত্তরে তিনি বলেন, পরিবার, বন্ধু, সন্তান, নাতি-নাতনিদের মধ্যে তিনি থাকতে চান। আর তাঁর এই ইচ্ছা পূরণ করতে যে তিনি কতটা মরিয়া তা-ও ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। বলেন, ‘‘খুব দ্রুত এই স্বপ্ন পূরণ করব।’’

ক্যাটরিনা-রণবীরের সম্পর্কের টানাপড়েন নিয়ে গসিপের অন্ত নেই। বিয়ে করতে চাওয়াতেই যে রণবীরের সঙ্গে তাঁর বিচ্ছেদ, বলিউডের অন্দরে এমন জল্পনাও রয়েছে। এরই মধ্যে হঠাৎ ওই সাক্ষাৎকারে বিয়ের ইচ্ছা প্রকাশ করেন ক্যাটরিনা। তা কি সে দিকেই ইঙ্গিত করছে না!

আরও পড়ুন: রণবীরের কাছে গেলে পস্তাবে, ক্যাটরিনাকে বলেছিলেন সলমন

entertainment news katrina ranbir katrina ranbir breakup katrina wants to settle down

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy