Advertisement
E-Paper

বিয়ে করলেন আকৃতি কক্কর, পাত্রটি কে?

বিয়ে করলেন গায়িকা আকৃতি কক্কর। জানেন পাত্রটি কে? হবু বরকে নিয়ে খুব বেশি গোপনীয়তা ছিল না আকৃতির। অনেকেই জানতেন, পরিচালক চিরাগ আরোরার সঙ্গে ডেট করেছিলেন তিনি। গত ৮ মার্চ সেই চিরাগের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়েছেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৬ ১১:৩৬
নববধূ। ছবি: টুইটারের সৌজন্যে।

নববধূ। ছবি: টুইটারের সৌজন্যে।

বিয়ে করলেন গায়িকা আকৃতি কক্কর। জানেন পাত্রটি কে? হবু বরকে নিয়ে খুব বেশি গোপনীয়তা ছিল না আকৃতির। অনেকেই জানতেন, পরিচালক চিরাগ আরোরার সঙ্গে ডেট করেছিলেন তিনি। গত ৮ মার্চ সেই চিরাগের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। টুইটারে বিয়ের ছবি শেয়ার করেছেন গায়িকা। জয়পুরে এক বিলাসবহুল অনুষ্ঠানে তাঁর বিয়ে হয়। রাজস্থানের ট্র্যাডিশনাল গয়নায় ঘাগরা চোলিতে সেজেছিলেন আকৃতি। তিনি জানিয়েছেন, ‘মা আর আমি বিয়ের শপিং করেছি। মা’র পছন্দে সবসময়ই আমার আস্থা রয়েছে।’

আরও পড়ুন, অনুষ্ঠানের পরে কটূক্তি, ফেসবুকে সরব আকৃতি

আপাতত কেরিয়ার থেকে দিন কয়েকের ব্রেক নেবেন আকৃতি। কারণ বরের সঙ্গে হনিমুনে যাচ্ছেন যে তিনি! তবে সেটা কোথায় তা খোলসা করেননি। সোশাল মিডিয়ায় ভক্তরা নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।


বিয়ের পর নবদম্পতি। ছবি: টুইটারের সৌজন্যে।

Akriti Kakar Chirag Arora entertainment MostReadStories

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy