Advertisement
E-Paper

‘এটি একটি মৌলিক কাহিনি’, গল্প চুরির অভিযোগ অস্বীকার তাপসী অভিনীত ‘গান্ধারী’ নির্মাতাদের

কণিকার প্রযোজনা সংস্থা ‘কথা পিকচার্স’ গল্প চুরির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে সংস্থার তরফে জানানো হয়েছে, ‘গান্ধারী’ সম্পূর্ণ মৌলিক একটি গল্প।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৬ ১৯:০৮
তাপসী পন্নুর নতুন ছবি নিয়ে বিতর্ক।

তাপসী পন্নুর নতুন ছবি নিয়ে বিতর্ক। ছবি: সংগৃহীত।

তাপসী পন্নু অভিনীত ‘গান্ধারী’ ছবির ভাবনা নাকি চুরি করা হয়েছে— এমন অভিযোগ ওঠার পর এ বার জবাব দিলেন ছবির নির্মাতারা। মুম্বইয়ের লেখক রাঘব দেসাই দাবি করেছিলেন, ২০২৪ সালে তিনি নির্মাতাদের কাছে একই ধরনের একটি চিত্রনাট্য নিয়ে গিয়েছিলেন। তাঁর অভিযোগ, পরে সেই ভাবনাই লেখক-প্রযোজক কণিকা ঢিল্লোঁর নামে ‘গান্ধারী’ হিসাবে ব্যবহার করা হয়েছে।

তবে কণিকার প্রযোজনা সংস্থা ‘কথা পিকচার্স’ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে সংস্থার তরফে জানানো হয়েছে, ‘গান্ধারী’ সম্পূর্ণ মৌলিক একটি গল্প। বিবৃতিতে বলা হয়েছে, “সমাজমাধ্যমে এবং কিছু প্রতিবেদনে এমন কিছু অভিযোগ আমাদের নজরে এসেছে যে, আমাদের আসন্ন চলচ্চিত্র ‘গান্ধারী’ অন্য কোনও এক ব্যক্তির ভাবনা নকল করে তৈরি হয়েছে এবং তাঁর দেওয়া শিরোনাম ব্যবহার করা হয়েছে।” এর পরেই অভিযোগ অস্বীকার করে তারা জানিয়েছে, “এই অভিযোগগুলো মিথ্যা এবং আমরা দ্ব্যর্থহীন ভাবে তা অস্বীকার করছি। ‘গান্ধারী’ একটি মৌলিক সৃষ্টি; এটি রচনা ও প্রযোজনা করেছেন কণিকা ঢিল্লোঁ এবং সেটিকে পরিপূর্ণতা দিয়েছে ‘কথা পিকচার্স’। এর কাহিনি ও চিত্রনাট্য কণিকার নিজস্ব সৃষ্টি।” সমাজমাধ্যমে ছড়ানো ভুয়ো দাবি ও প্রচারে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন নির্মাতারা।

দেবাশিস মাখিজা পরিচালিত ‘গান্ধারী’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তাপসী। এটি কণিকা ও তাপসীর একসঙ্গে ষষ্ঠ কাজ। এর আগে তাঁরা একসঙ্গে ‘মনমর্জ়িয়া’, ‘হসীন দিলরুবা’, ‘রশ্মি রকেট’, ‘ডাঙ্কি’, ‘ফির আঈ হসীন দিলরুবা’-তে কাজ করেছেন। এই ছবিটি আগামী ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা।

Taapsee Pannu

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy