Advertisement
E-Paper

রবির অন্তর্দশা কি ফল দেয়

রবির দশায় রবির অন্তর্দশায় রবি তুঙ্গে অর্থাৎ মেষ কিংবা সিংহ রাশিতে থাকেন কিংবা কেন্দ্রে একাদশে ত্রিকোণ থাকেন , তা হলে ধনধান্য লাভ, দেহ আরোগ্য, অর্থলাভ, রাজানুগ্রহ লাভ হয়। এই সময় সব কাজই সিদ্ধি হয়ে থাকে ।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ০০:০৭

রবির দশায় রবির অন্তর্দশায় রবি তুঙ্গে অর্থাৎ মেষ কিংবা সিংহ রাশিতে থাকেন কিংবা কেন্দ্রে একাদশে ত্রিকোণ থাকেন , তা হলে ধনধান্য লাভ, দেহ আরোগ্য, অর্থলাভ, রাজানুগ্রহ লাভ হয়। এই সময় সব কাজই সিদ্ধি হয়ে থাকে, যে কাজই হোক না কেন সেটাই সফল হবে। স্ত্রীলাভ, রাজদর্শন হয়।

যদি রবি ঐ সময় নীচস্থ, পাপ গৃহস্থ শত্রু গৃহস্থ থাকেন, তা হলে খুব খারাপ ফল হয়। অপমান, দরিদ্র ও খুব খারাপ অবস্থা হয়।
যদি রবির দশায় চন্দ্রের অন্তদর্শায় চন্দ্র লগ্ন থেকে বা ত্রিকোণ থাকেন তা হলে জাতকের সম্ভাব্য ক্ষেত্রে বিবাহ প্রভৃতি শুভ কার্য হয়। ধন সম্পত্তি বৃদ্ধি পায়। তারপর গৃহ, শস্য ক্ষেত্র, পশু, বাহন প্রভৃতি সম্পত্তি বৃদ্ধি পায়। চন্দ্র নিজ ক্ষেত্রে তুঙ্গে থাকলে ঐ সঙ্গে নানা সুখ-সৌভাগ্য, রাজদর্শন ও অনুগ্রহ লাভ হয়।

কিন্তু চন্দ্র দুর্বল থাকলে (কৃষ্ণ অষ্টমী থেকে শুক্লা অষ্টমী চন্দ্র দুর্বল) কিংবা চন্দ্র পাপযুক্ত থাকলে স্ত্রী-পুত্রের রোগ, অপবাদ, নানা ক্ষয় ও মনোমালিন্য হয়।

চন্দ্র ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশে অবস্থান করলেও তার ফলে নানা অশুভ ফল হয়। কিন্তু চন্দ্র রবি থেকে একাদশ, নবম, কেন্দ্রস্থ বা শুভ গ্রহ যুক্ত হলে প্রচুর শুভ ফল দেয়।

Astrology Robi Secondary Influence Result Planet

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy