Advertisement
E-Paper

মাথা অনাবৃত রেখে ঈশ্বরের আরতি করা নিষিদ্ধ! আর কী উপায় মেনে আরতি করতে হয়? শাস্ত্রমত জেনে নিন

মনে করা হয়, আরতি পুজোর একটা বিশেষ অংশ। আরতি ছাড়া পুজো অসম্পূর্ণ। পুজো শেষের দিকে আরতি করা হয়।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৭

—প্রতীকী ছবি।

পুজো মানেই মনের সমস্ত কিছু ঈশ্বরের সঙ্গে ভাগ করে নেওয়া। পুজোর নানান নিয়মবিধির মধ্যে আরতি অন্যতম। আমরা বাড়িতে বা মন্দিরে যে কোনও পুজো করার সময় আরতি করে থাকি। মনে করা হয়, আরতি পুজোর একটা বিশেষ অংশ। আরতি ছাড়া পুজো অসম্পূর্ণ। পুজো শেষের দিকে আরতি করা হয়। আরতি করার সময় পুরুষ হোক বা মহিলা, মাথা ঢাকা দেওয়ার রেওয়াজ রয়েছে। এ ছাড়া আরতি করার সময় পুজোর স্থানে উপস্থিত সকলকেই উঠে দাঁড়িয়ে আরতি দেখতে হয়। আরতি যে শুধুই ভগবানের সামনে প্রদীপ ঘোরানো তা নয়। শাস্ত্রে বলা আছে আরতি করার বিশেষ নিয়ম। সে সমস্ত নিয়ম অনুসারে আরতি করলে তবেই ভগবান সন্তুষ্ট হন।

আরতি করার সঠিক নিয়ম:

  • সবার প্রথমে, অর্থাৎ আরতির শুরুতেই প্রদীপ ভগবানের চরণে চার বার ঘোরাতে হবে। এটা ভগবানের চরণে শ্রদ্ধা এবং সমর্পণের ভাব নিয়ে আসে।
  • এর পর প্রদীপটিকে নাভির কাছে দু’বার ঘোরাতে হবে।
  • তার পর ভগবানের মুখমণ্ডলের সামনে এক বার আরতি করুন। এটা ভগবানের দিব্যস্বরূপের প্রতি সম্মান জানানো হয়।
  • সব শেষে প্রদীপকে ভগবানের সর্বাঙ্গে, অর্থাৎ গোটা শরীরের সামনে সাত বার ঘুরিয়ে নিতে হয়।
  • আরতির প্রদীপ মোট ১৪ বার ভগবানের সামনে ঘোরাতে হয়। যখনই পুজো করবেন আরতি করার এই সঠিক নিয়ম অনুসরণ করে পুজো করুন। এতে ভগবান প্রসন্ন হবেন এবং আপনার ইচ্ছা দ্রুত পূরণ হবে।
Astrology Astro Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy