ঘিয়ের ব্যবহার প্রায় বাড়িতেই হয়ে থাকে। ঘি যে শুধুমাত্র খাওয়ার কাজে লাগে তা নয়। হিন্দু বাড়িতে পুজোর কাজেও ঘি ব্যবহার করা হয়ে থাকে। ঘি এমন একটা খাবার যা ছোট থেকে বড় সকলেরই পছন্দের। ঘি খুবই সহজপাচ্য এবং উপকারী খাদ্যোপদান। জ্যোতিষশাস্ত্রেও ঘিয়ের ব্যবহার রয়েছে। ঘিয়ের বেশ কিছু উপায় রয়েছে যা করতে পারলে খুবই উপকার পাওয়া যায়।
আরও পড়ুন:
উপায়:
১) রান্নাঘরে ঘি শেষ হয়ে যাওয়া খুবই অশুভ। ঘিয়ের কৌটো খালি হওয়ার অর্থ জীবনে শুক্র গ্রহের খারাপ প্রভাব পড়া। তাই সব সময় ঘিয়ের কৌটো পুরোপুরি শেষ হওয়ার আগেই বাজার থেকে নতুন কৌটো কিনে আনতে হয়।
২) যে বাড়িতে ঘিয়ের কৌটো সব সময় ভর্তি থাকে, সেই বাড়িতে সুখ-সমৃদ্ধির অভাব হয় না বলে মনে করা হয়। সেই কারণে ঘিয়ের কৌটো সব সময় ভরে রাখতে হয়।
৩) ঘি কখনও কাউকে ধার দেওয়া বা কারও কাছ থেকে ধার নেওয়া উচিত নয়। এর ফলে বাড়িতে টাকাপয়সার সমস্যা দেখা দেয়।
আরও পড়ুন:
৪) দাম্পত্যকলহ এড়াতে একটা পাত্রে কিছুটা ঘি নিয়ে শোয়ার ঘরে রেখে দিন। এর ফলে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভাল হতে শুরু করে।
৫) প্রতি দিন সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ লক্ষ্মীদেবীর সামনে জ্বাললে বাড়ির লক্ষ্মীশ্রী বজায় থাকে।
৬) শুক্রবার করে যে কোনও মন্দিরে ঘি দান করা খুবই শুভ বলে মানা হয়, এতে শুক্র গ্রহ মজবুত হয়।