Advertisement
E-Paper

খারাপ স্বপ্ন থেকে মুক্তি দেয়, শত্রুদেরও বশে রাখে! লাল লঙ্কার ঝালে জীবনে ফেরে মাধুর্য

লাল লঙ্কার রান্নাঘরে যেমন গুণ রয়েছে, তেমনই গুণ রয়েছে শাস্ত্রেও। লাল লঙ্কা দিয়ে কিছু উপায় পালন করলে নানা দিক থেকে উন্নতি লাভ করা যায়।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৬ ১৭:০১
red chilli

—প্রতীকী ছবি।

কাঁচা লঙ্কার ব্যবহার রান্নাঘরে অতি প্রয়োজনীয়। লঙ্কা ছাড়া যে কোনও তরকারির স্বাদ যেন অসম্পূর্ণ। কাঁচা লঙ্কা পেকে গেলে তা লাল হয়। সেই লাল লঙ্কার রান্নাঘরে যেমন গুণ রয়েছে, তেমনই গুণ রয়েছে শাস্ত্রেও। লাল লঙ্কা দিয়ে কিছু উপায় পালন করলে নানা দিক থেকে উন্নতি লাভ করা যায়। সেগুলি সম্বন্ধে জেনে নিন।

টোটকা:

১) বাড়ি অর্থসমস্যা দূর করতে লাল কাঁচালঙ্কার ২১টা বীজ একটা তামার ঘটিতে জল নিয়ে তার মধ্যে মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন। এই ক্রিয়া প্রতি রবিবারে করতে হবে। এর ফলে অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা দূর হবে।

২) যদি বাড়ির সদস্যরা বার বার অসুস্থ হন বা বার বার কারও নজর লাগে, সে ক্ষেত্রে লাল লঙ্কা মাথার উপর দিয়ে সাত বার ঘুরিয়ে ঘরের বাইরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে হবে।

৩) শত্রুনাশ করতে চারটে লাল লঙ্কা বাড়ির যে কোনও কোণে মাটিতে পুঁতে দিন। শত্রুরা কোনও ভাবেই আপনার ক্ষতি করতে পারবে না।

৪) বাজে স্বপ্ন থেকে রেহাই পেতে বালিশের নীচে একটা লাল লঙ্কা রেখে ঘুমোতে যান। পরদিন সকালে সেটি বাড়ির বাইরে ফেলে দিন।

Astro Tips Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy