Advertisement
E-Paper

নিত্যপুজোর ক্ষেত্রে মানতে হবে কিছু নিয়ম, করা যাবে না তিন ভুল, তা হলেই শুভ ফলপ্রাপ্তি হবে

পুজো সব সময় নিয়ম অনুসারে করাই ভাল। তবে সবাই সে সব নিয়ম সম্বন্ধে অবগত নন। এ ক্ষেত্রে শাস্ত্র সাহায্যের জন্য রয়েছে।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ১৮:৪১
puja

ছবি: এআই সহায়তায় তৈরি।

প্রায় সব হিন্দু বাড়িতেই নিত্যপুজোর রেওয়াজ রয়েছে। নিত্যপুজো আমাদের মনে শান্তি নিয়ে আসে। এ ছাড়া যে বাড়িতে নিত্যপুজো করা হয়, সে বাড়িতে সদা সুখশান্তি বিরাজ করে। পুজো সব সময় নিয়ম অনুসারে করাই ভাল। তবে সবাই সে সব নিয়ম সম্বন্ধে অবগত নন। এ ক্ষেত্রে শাস্ত্র সাহায্যের জন্য রয়েছে। বিশেষ কিছু কাজ রয়েছে যা পুজো করার সময় করতে নেই। তেমনই রয়েছে কিছু কাজ যেগুলি করতে পারলে ভাল। সে সব সম্বন্ধে জেনে নিন।

নিয়ম:

১) বিবাহিত মহিলাদের সাদা চন্দনের তিলক পরতে নেই। এই নিয়ম শুধুমাত্র বিবাহিত মহিলাদের ক্ষেত্রেই প্রযোজ্য। অবিবাহিতারা সাদা চন্দনের তিলক পরতে পারেন।

২) পুজো করার সময় বিবাহিত মহিলারা কপালে শুধুমাত্র সিঁদুরের তিলক পরতে পারেন। এর ফলে মাতা পার্বতীর আশীর্বাদ পাওয়া যায় এবং স্বামীর দীর্ঘ আয়ু হয় বলে বিশ্বাস।

৩) ভেজা চুলে পুজো করতে নেই। মনে করা হয়, পুজো করার সময় চুল থেকে জল পড়লে পুণ্যের বদলে পাপ লাগে। তাই সব সময় চুল শুকিয়ে তার পর পুজো করতে হয়।

৪) সব সময় পূর্ব দিকে মুখ করে বসে পুজো করতে হয়। পূর্ব দিক সম্ভব না হলে উত্তর দিকে বসেও পুজো করতে পারেন।

৫) পুজোর সময় প্রদীপ এবং ঘণ্টা সব সময় ডান দিকে রাখার চেষ্টা করুন, এতে পরিবেশে শুভ শক্তি বজায় থাকে।

৬) পুজো করার সময় বিবাহিত মহিলারা কখনওই নিজের সিঁথি, হাত এবং গলা খালি রাখবেন না।

৭) পুজোর সময় অবশ্যই মিষ্টি কিছু ভোগের জন্য নিবেদন করুন। পুজোর পরে বাড়ির সকলকে ভোগের প্রসাদ দিন। বাড়ির সকলে মিলে একসঙ্গে প্রসাদ গ্রহণ করা খুবই শুভ।

puja Astrology Astro Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy