সম্পর্কে ঝামেলা থাকা সাধারণ বিষয়। কিন্তু একই ঝামেলা যদি দিনের পর দিন চলতে থাকে তা হলে তা বিরক্তির পর্যায়ে পৌঁছে যায়। সেই সময় গিয়ে কোনও কিছুই আর ভাল লাগে না। সম্পর্কের উপর থেকেও আস্তে আস্তে মন উঠতে থাকে। অনেক ক্ষেত্রে আমরা অবসাদগ্রস্তও হয়ে পড়ি। সম্পর্কে বিভিন্ন কারণে সমস্যা হতে পারে। তার নানা ব্যাখ্যা শাস্ত্রেও রয়েছে। সমাধানের কথাও বলেছে শাস্ত্র। তবে ব্যস্ত জীবনে সে সমস্ত টোটকা পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চলা সকলের পক্ষে সম্ভব হয় না। এ ক্ষেত্রে একটা ছোট্ট শব্দ নিয়মিত উচ্চারণ করা যেতে পারে। এতে সম্পর্কের নানা সমস্যা থেকে রেহাই মেলে বলে বিশ্বাস। শব্দটি কী, জেনে নিন।
আরও পড়ুন:
কোন শব্দ উচ্চারণে সম্পর্কের সমস্যা থেকে মুক্তি মেলে?
ছোট সেই শব্দটি হল ‘রাধে’। রাধা হলেন আত্মত্যাগ, ভক্তি এবং আত্মসমর্পণের প্রতীক। কৃষ্ণের প্রেমে শ্রীরাধা নিজেকে নিমজ্জিত করেছিলেন। সেই কারণে তাঁর নাম উচ্চারণে সম্পর্কের সকল জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব বলে বিশ্বাস।
আরও পড়ুন:
রাধার নাম জপ করার উপায়:
প্রতি দিন রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে পদ্মাসনে বসুন। তার পর শান্ত মনে ২১ বার রাধার নাম জপ করুন। এ ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না। স্থিরতার সঙ্গে ধীরে ধীরে ২১ বার রাধার নাম জপ করতে হবে। রাতে সম্ভব না হলে, সকালে ঘুম থেকে উঠেও রাধার নাম জপ করতে পারেন। এ ছাড়া সঙ্গীর সঙ্গে ঝামেলার পরমুহূর্তে রাধার নাম জপে মন শান্ত হয় বলে বিশ্বাস।