Advertisement
E-Paper

খেতে বসে ঝগড়া ‘নৈব নৈব চ’, বার বার নুন চাওয়াও কি অশুভ? আর কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরি?

শাস্ত্রমতে, খাবার খাওয়ার সময় কিছু ভুল এড়িয়ে চলা উচিত। পরিবর্তে মানা উচিত বিশেষ কিছু নিয়ম। সে সম্বন্ধে জেনে নিন।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৬ ১৮:০১
eating

ছবি: এআই সহায়তায় তৈরি।

প্রতি দিনের খাবার থেকে আমরা পুষ্টি এবং শক্তি পাই। তাই খাবার সব সময় পর্যাপ্ত পরিমাণে খেতে হয়। শাস্ত্রে বিভিন্ন বিষয় নিয়ে যেমন নানা কথা বলা রয়েছে, খাবার খাওয়া নিয়েও রয়েছে নানা মতামত। শাস্ত্রমতে, খাবার খাওয়ার সময় কিছু ভুল এড়িয়ে লা উচিত। পরিবর্তে মানা উচিত বিশেষ কিছু নিয়ম। সে সম্বন্ধে জেনে নিন।

১) খাবার খেতে বসে বার বার নুন চাওয়া খুবই অশুভ লক্ষণ বলে মানা হয়। যদি নুন নিতেই হয় তা হলে খেতে বসার আগে পর্যাপ্ত নুন নিয়ে বসতে হবে।

২) খেতে বসে বার বার নুন চাইলে বাড়ির সদস্যদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং পরিবারে নানা সমস্যা আসতে পারে।

৩) খেতে বসার আগে যা যা প্রয়োজন সব একসঙ্গে নিয়ে তবেই খেতে বসতে হয়। খাওয়ার মাঝে বার বার খাবার নেওয়াটাও খুব একটা শুভ লক্ষণ নয়।

৪) খেতে বসেই প্রথমে ঈশ্বরকে স্মরণ করে তবেই খাবার খাওয়া শুরু করতে হয়।

৫) খেতে বসে প্রথম গ্রাস কখনও ঝাল দিয়ে শুরু করতে নেই। প্রথমেই সামান্য মিষ্টি কিছু খেয়ে তার পর খাওয়া শুরু করতে হয়।

৬) খাবার শেষ করার সময় চেষ্টা করুন সামান্য হলেও দই বা দুধ দিয়ে খাওয়া শেষ করতে। এতে সৌভাগ্যর উদয় হয় বলে বিশ্বাস।

৭) ডান হাতকে সূর্যের প্রতীক হিসাবে মানা হয়। সেই কারণে খাওয়ার ক্ষেত্রে ডান হাত ব্যবহার করাই শ্রেয় বলে জানাচ্ছে শাস্ত্র।

৮) খেতে বসে ঝগড়া-অশান্তি এড়িয়ে চলুন। এই সময় ভাল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করুন।

৯) প্রতি দিনের খাবার যতটা সম্ভব একা, শান্ত ভাবে খাওয়ার চেষ্টা করুন।

১০) খুব ছোট প্লেটে খাবার খাওয়া একেবারেই উচিত নয়। সব সময় বড় প্লেটে খাবার খাওয়া উচিত। বিশেষ করে দুপুরের খাবারটা।

Astrology Astro Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy