দৈনন্দিন জীবন সুন্দর করে তোলার জন্য আমরা বিভিন্ন জিনিস করে থাকি। তা সত্ত্বেও মনোমতো ফলপ্রাপ্তি ঘটে না সব সময়। পদে পদে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। এ সমস্ত বাধা কাটাতে সাহায্য করে জ্যোতিষশাস্ত্র। বিশেষ কয়েকটি টোটকা মেনে চললেই মিলবে সমাধান।
আরও পড়ুন:
টোটকা:
১) কমলালেবুর খোসা ফেলে না দিয়ে সেটিকে ভাল করে শুকিয়ে নিন। শুকনো খোসার গুঁড়ো সন্ধ্যাবেলা কর্পূরের সঙ্গে পুড়িয়ে ফেলুন। এর ফলে বাড়ি থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে। বাড়িতে যদি নজরদোষ থাকে, তা-ও দূর হতে সাহায্য করবে কমলালেবুর খোসা।
২) ধনসম্পত্তি বৃদ্ধির জন্য সাতটা মাখানা একটা রুপোর কয়েনের সঙ্গে নিয়ে টাকা রাখার জায়গায় রেখে দিন।
৩) একটা পাইন কোণ নিজের ব্যবসার জায়গায় এবং চাকরির জায়গায় রাখলে নতুন কাজের সন্ধান মিলবে এবং ব্যবসার উন্নতি হবে।
আরও পড়ুন:
৪) একটা ছোট আদার টুকরো হলুদ রঙের কাপড়ে মুড়ে ঠাকুরঘরের কোনও জায়গায় লুকিয়ে রাখুন।
৫) যদি ঘন ঘন রোগে ভোগান্তি হয় সে ক্ষেত্রে এক টুকরো আদা নিজের মাথার উপর দিয়ে ঘড়ির কাঁটার উল্টো দিকে সাত বার ঘুরিয়ে বাড়ির সদর দরজার পাশে ফেলে দিন।
৬) নতুন বাড়ি বা জমি কেনার ইচ্ছা থাকলে মঙ্গলবার দিন একটা নিখুঁত নারকেল এবং হনুমানজির একটা লাল পতাকা হনুমান মন্দিরে দান করুন। এতে বাড়ি বা জমি কেনার ইচ্ছা দ্রুত পূরণ হবে।
আরও পড়ুন:
৭) ভাগ্যের চাকা দ্রুত ঘোরাতে মহাদেবের মন্দিরে একটা তামার ঘটি দান করুন, তবে এই দান গুপ্ত ভাবে করতে হবে।
৮) গোপন ইচ্ছা পূরণ করার জন্য পাঁচটা এলাচ নিজের হাতে রেখে ইচ্ছাটি বলে ফুঁ দিয়ে ইষ্টদেবতার চরণে অর্পণ করুন।
৯) হাতে কিছুটা কালো তিল নিয়ে যে কোনও মন্দিরে সন্ধ্যা আরতির সময় শুরু থেকে শেষ পর্যন্ত আরতি দেখুন। আরতি সমাপ্ত হলে কালো তিল মন্দিরের আশপাশে ছিটিয়ে দিন। এতে অবসাদ খুব তাড়াতাড়ি দূর হয়।
১০) শুক্রবার দিন পদ্মবীজের মালা ১০৮ বার মা লক্ষ্মীর সামনে জপ করুন। এতে লক্ষ্মীদেবী প্রসন্ন হবেন এবং সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।