Advertisement
E-Paper

বিচ্ছেদের সময় প্রাক্তনের কাছ থেকে অভিশাপ কুড়িয়েছেন? এতে আদৌ আপনার কোনও ক্ষতি হতে পারে কি?

কারও দেওয়া অভিশাপ কি আদৌ আমাদের কোনও ক্ষতি করতে পারে বা করে। এ প্রশ্ন অনেকের মনেই ঘুরে বেড়ায়। কিন্তু উত্তরটা হয়তো কারও কাছেই নেই। তবে জ্যোতিষশাস্ত্রে এর উত্তর রয়েছে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৬ ০৭:৫৯

ছবি: এআই সহায়তায় তৈরি।

অভিশাপ। ছোট্ট এই শব্দ শুনলে মনে আতঙ্ক দানা বেঁধে আসে প্রায় সকলের। অভিশাপের অর্থ কারও খারাপ চাওয়া। রাগের মাথায় কাছের মানুষেরাও আমাদের নানা অভিশাপ দিয়ে থাকেন। সেই সময় উল্টে আমরাও হয়তো দুটো খারাপ কথা বলে ফেলি। কিন্তু কারও দেওয়া অভিশাপ কি আদৌ আমাদের কোনও ক্ষতি করতে পারে বা করে? এ প্রশ্ন অনেকের মনেই ঘুরে বেড়ায়। কিন্তু উত্তরটা হয়তো কারও কাছেই নেই। তবে জ্যোতিষশাস্ত্র আমাদের ঊর্ধ্বে। আমাদের না জানা বিভিন্ন জিনিসের বিশ্লেষণ শাস্ত্রে পাওয়া যায়। অভিশাপে আদৌ কারও ক্ষতি হয় কি না সেই উত্তরও শাস্ত্রে বলা রয়েছে।

অভিশাপ কি আমাদের কোনও ক্ষতি করতে পারে?

শাস্ত্র জানাচ্ছে, আপনার কোনও কাজে যদি কারও সত্যিই মারাত্মক ক্ষতি হয়ে যায়, উক্ত মানুষের জীবন যদি তছনছ হয়ে যায় তা হলে সেই কর্মফল আমাদের ভোগ করতে হবেই। এই সময় যদি উক্ত মানুষ আপনার উদ্দেশ্যে কোনও অভিশাপ দিয়ে থাকেন, তা হলে সেই অভিশাপ পরে গিয়ে ফলে যায় বলে জানাচ্ছে শাস্ত্র। বিশেষ করে উক্ত ব্যক্তি যদি কোনও আধ্যাত্মিক ব্যক্তিত্ব হয় বা অভিশাপ দেওয়ার সময় সে যদি তাঁর ইষ্টদেবতাকে স্মরণ করে অভিশাপবাক্য পাঠ করে থাকেন, তা হলে সেই অভিশাপ ফলে যাওয়ার সম্ভাবনাই বেশি।

অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কোনও উপায় রয়েছে কী?

অভিশাপ থেকে মুক্তি পাওয়ার যে কোনও উপায় নেই, এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। অভিশাপ থেকে মুক্তি পাওয়ারও নানা উপায় রয়েছে। সেগুলি মেনে চলতে পারলে অভিশাপ থেকে মুক্তি পেলেও পেতে পারেন।

  • দম্ভ দূর করতে হবে। মানুষ দম্ভের বশে অনেক সময় অপরকে কষ্ট দিয়ে থাকেন। তার পর ক্ষমা প্রার্থনা করেন না। এমন করলে চলবে না। দম্ভ ভুলে গিয়ে উক্ত মানুষের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে।
  • লোভের বশে আমরা নানা ভুল কাজ করে থাকি। অভিশাপ থেকে নিজেকে রক্ষা করতে লোভ ত্যাগ করা অনিবার্য।
  • ক্ষমতাবান মানুষদের মধ্যে ক্ষমতার অপব্যবহার করার প্রবণতা দেখা যায়। সেই কারণে এঁরা বহু মানুষের অভিশাপ কুড়োন। ক্ষমতার অপব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। আপনার ক্ষমতার জন্য যাঁর বা যাঁদের ক্ষতি হয়েছে, সে সমস্ত মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়ে তাঁদের ভাল করার চেষ্টা করতে হবে।
cursed Astro Tips Astrological Prediction Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy