Advertisement
E-Paper

প্রেমে প্রতারিত হন না, সম্পর্কে সুখের সাগরে ভাসেন! পাঁচ জন্মসংখ্যার ব্যক্তিদের প্রেমে পাগল হন সঙ্গীরা, তালিকায় কারা?

কিছু জন্মসংখ্যার ব্যক্তিদের মন ভাঙার চিন্তা থাকে না। এঁরা যাঁকে মন দিয়ে চান, তাঁকেই পান। প্রেমে এঁদের কখনও কষ্ট পেতে হয় না।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৬ ১৮:৪৬
Love Astrology

ছবি: এআই সহায়তায় তৈরি।

ভালবাসায় সকলে সুখী হন না। অনেকেই মন দিয়ে ভালবেসেও শেষে গিয়ে প্রতারিত হন। প্রতিদানে মেলে কেবল কষ্ট। এর ফলে মন ভেঙে যায়। কিন্তু কিছু জন্মসংখ্যার ব্যক্তিদের সে চিন্তা থাকে না। এঁরা যাঁকে মন দিয়ে চান, তাঁকেই পান। প্রেমে এঁদের কখনও কষ্ট পেতে হয় না। তালিকায় কোন কোন জন্মসংখ্যা রয়েছে, জেনে নিন।

কোন জন্মসংখ্যার ব্যক্তিরা ভালবাসায় সুখী হন?

১: আত্মবিশ্বাসী হিসাবে পরিচিত ১ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। আশপাশের মানুষেরা এঁদের রগচটা মনে করেন। তবে ১ জন্মসংখ্যার ভালবাসার মানুষের কাছে এঁদের চরিত্রের ভিন্ন দিক ধরা পড়ে। সঙ্গীর প্রতি এঁরা অত্যন্ত যত্নবান হন। তাঁর মনের সমস্ত ইচ্ছা পূরণের চেষ্টা করেন। সঙ্গীও তাঁদের ঠিক ততটাই ভালবাসা দিয়ে ভরিয়ে রাখেন।

২: ২ জন্মসংখ্যার জাতক-জাতিকারা আশপাশের মানুষদের অত্যন্ত প্রিয় হন। এঁরা সঙ্গীর চোখের মণি হন। কাউকে ভালবেসে ২ জন্মসংখ্যার ব্যক্তিদের কোনও প্রকার কষ্ট পেতে হয় না। সঙ্গীকে ভাল রাখতে এঁরা যা কিছু করতে পারেন। আর সঙ্গীর তরফ থেকেও সেই একই পরিমাণ ভালবাসা পান।

৩: বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য ৩ জন্মসংখ্যার জাতক-জাতিকারা সহজেই সকলের সঙ্গে মিশে যেতে পারেন। সেই কারণে আশপাশের সকলে এঁদের অত্যন্ত ভালবাসেন। সঙ্গীর কাছেও এঁদের কদর সর্বাধিক হয়। কাছের মানুষকে এঁরা জীবনের পথে এগিয়ে যাওয়ার সাহস জোগান। ঠিক তেমন ভাবেই সঙ্গীও জীবনের সব ক্ষেত্রে এঁদের হাত শক্ত করে ধরে রাখেন।

৬: ৬ জন্মসংখ্যার জাতক-জাতিকারা শান্তিপ্রেমী হন। ঝগড়া-অশান্তি এঁদের মোটে পছন্দ নয়। সর্বদা সকলকে নিয়ে এগিয়ে যেতে পছন্দ করেন। পরিবারের সকলের খেয়াল রাখেন। এই স্বভাবের জন্য মানুষ সহজেই এঁদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। ৬ জন্মসংখ্যার ব্যক্তিদের সঙ্গে সম্পর্কে জড়ালে জীবনে সুখের অন্ত থাকে না। সেই কারণে সঙ্গী এঁদের মনে কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারেন না।

৯: বেশির ভাগ মানুষের কাছে ৯ জন্মসংখ্যার ব্যক্তিরা প্রতিশোধপরায়ণ এবং রগচটা হিসাবে পরিচিত। কিন্তু আদতে এঁরা অত্যন্ত আবেগতাড়িত এবং নরম মনের মানুষ হন। ৯ জন্মসংখ্যার সঙ্গীরাই তাঁদের আসল রূপ দেখতে পান। সেই কারণে এঁদের কোনও মতে কষ্ট দেন না। সর্বদা তাঁরা কিসে খুশি হবেন সেই ভাবনাতেই ব্যস্ত থাকেন।

Numerology Astrology Astrological Prediction Birth Number Love Horoscope

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy