প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় অন্তর রাশি এবং নক্ষত্র পরিবর্তন করে। এরই সঙ্গে গ্রহদের গতিরও পরিবর্তন ঘটে। গ্রহেরা সাধারণত সোজা পথেই চলন করে। কিন্তু মাঝেমধ্যে তারা বক্রগতি প্রাপ্ত হয়। জুলাইয়ের ৭ তারিখ বুধ বক্রগতি প্রাপ্ত হয়েছে। কর্কট থেকে পুনরায় মিথুনে প্রবেশ করেছে বুধ। এর ফলে পাঁচ রাশির জীবনে দেখা যেতে পারে নানা পরিবর্তন। তালিকায় কোন কোন রাশি রয়েছে, দেখে নিন।
আরও পড়ুন:
বুধ বক্রী হওয়ার ফলে কোন পাঁচ রাশির জীবনে পরিবর্তন দেখা যাবে?
মিথুন: বক্রী বুধ মিথুনেই প্রবেশ করেছে। এর ফলে এই রাশির জাতক-জাতিকারা যে বিশেষ লাভবান হবেন তা বলাই বাহুল্য। আপনাদের বাচনক্ষমতা উন্নত হবে। যে কোনও কাজে আত্মবিশ্বাসের প্রকাশ পাবে। মিথুন জাতক-জাতিকাদের কথায় আশপাশের মানুষেরা আকর্ষিত বোধ করবেন। এর ফলে জীবনে নতুন প্রেম আসতে পারে। আয়ের নতুন উৎসের সন্ধান পেতে পারেন।
সিংহ: বক্রী বুধ সিংহ জাতক-জাতিকাদের জীবনে সুপরিবর্তন নিয়ে এসেছে। বহু দিন ধরে আটকে থাকা কোনও টাকা ফেরত পেতে পারেন। এর ফলে আর্থিক দিক দিয়ে লাভবান হবেন। বন্ধু এবং ভাই-বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। তাতে শান্তিও পাবেন। সংসারে সুখের পরিবেশ বজায় থাকবে।
আরও পড়ুন:
কন্যা: বুধ বক্রী হওয়ার ফলে কন্যা রাশির জাতক-জাতিকারা পরিশ্রমের যোগ্য ফল পাবেন। কর্মক্ষেত্রে সকলে আপনার কাজের প্রশংসা করবেন। পেশাক্ষেত্রে পরিস্থিতি আগের তুলনায় অনুকূল হবে। কন্যা জাতক-জাতিকারা এই সময় মনোমতো কোনও চাকরির সুযোগও পেতে পারেন বলে মনে করা হচ্ছে, যা আপনার আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করবে। জীবনে আনন্দ থাকবে।
তুলা: তুলা জাতক-জাতিকারা ভাগ্যের সঙ্গ পাবেন। যে কোনও কাজ নিষ্ঠার সঙ্গে করলে তার ফল আপনারা নিশ্চিত পাবেন। পরিশ্রম বিফলে যাবে না। স্বাস্থ্য উন্নত হবে। এর ফলে চাপ কমবে। তুলা জাতক-জাতিকাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। এর ফলে মন আনন্দে ভরে উঠবে। নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে।
আরও পড়ুন:
মকর: বক্রী বুধ মকর জাতক-জাতিকাদের জন্য সুখের সময় সঙ্গে এনেছে। এত দিন ধরে করে চলা পরিশ্রমের ফল এ বার আপনারা পেয়ে যাবেন। কর্মজীবনের সমস্যাগুলি এক এক করে বিদায় নেবে। নিষ্ঠার সঙ্গে কাজ করে চললে পদোন্নতির সুযোগ মিলতে পারে। ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে সকলের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।