Advertisement
E-Paper

তুলসীগাছে সাত নিয়ম মানলে ঘটবে চমক! বদলাবে ভাগ্য, বাড়ির উন্নতি হবে চোখে পড়ার মতো

বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসীগাছ দিয়ে যদি চুপচাপ সাত টোটকা করা যায় তা হলে খুব ভাল হয়। পারিবারিক দিকে যে কোনও বাধা-বিপত্তি থাকুক না কেন, তা দ্রুত দূর হয়ে যায়।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৬ ০৭:৩২
tulsi

ছবি: এআই সহায়তায় তৈরি।

তুলসীগাছ প্রায় সব হিন্দু বাড়িতেই দেখা যায়। এই পবিত্র গাছ যে বাড়িতেই থাকবে সেই বাড়ির উন্নতি হবে দেখার মতো। বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসীগাছ দিয়ে যদি চুপচাপ এই টোটকা করা যায়, তা হলে পারিবারিক দিকে যে কোনও বাধা-বিপত্তি থাকুক না কেন দ্রুত দূর হয়ে যায়।

টোটকা:

১) সোমবার দিন চুপচাপ তুলসীগাছের গোড়ায় কয়েকটা কাঁচা আতপ চাল আর সঙ্গে সামান্য হলুদ একত্রে অর্পণ করুন। এর ফলে বাড়িতে কোনও নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না। এ ছাড়া এই টোটকা সঠিক ভাবে করতে পারলে পরিবারের সুখ-সমৃদ্ধি দেখার মতো হবে।

২) প্রতি দিন সূর্যদেব উদয় হওয়ার আগে স্নান সেরে তুলসীগাছের গোড়ায় জল অর্পণ করে নিজের মনের ইচ্ছা যদি প্রকাশ করা যায়, তা হলে দ্রুত মনোবাসনা পূরণ হয়। তুলসীমাতার মধ্যে মনের ইচ্ছা পূরণ করার প্রবল ক্ষমতা থাকে।

৩) একাদশীর দিন সন্ধ্যাবেলা তুলসীগাছের নীচে পাঁচটা প্রদীপ অবশ্যই জ্বালুন এবং তুলসীমাতাকে ১১ বার পরিক্রমা করুন।

৪) বাড়ির দক্ষিণ দিকে কখনও তুলসীগাছ রাখবেন না। এতে সন্তানদের উপর খারাপ প্রভাব পড়ে।

৫) তুলসীগাছের নীচের সামান্য মাটি নিয়ে তার উপর হলুদ এবং সিঁদুর লাগিয়ে নিজের মানিব্যাগে রাখলে খুবই উপকার পাওয়া যাবে। এ ছাড়া বাড়িতে টাকা রাখার জায়গায় রাখুন এবং ব্যবসার জায়গায় রাখুন।

৬) তুলসীগাছের কাছাকাছি কখনও জুতো, ময়লা ফেলার জায়গা এবং ঝাড়ু রাখতে নেই। এ ছাড়া কোনও কাঁটা জাতীয় গাছ তুলসীগাছের কাছাকাছি রাখতে নেই।

৭) তুলসীগাছ সরাসরি কখনওই মাটিতে রাখতে নেই। তুলসীগাছ সব সময় মঞ্চে বা কোনও উঁচু স্থানেই রাখতে হবে।

Tulsi plant Tulsi Plant Care Astrology Astro Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy