আমরা সকলেই জানি যে প্রদীপ ছাড়া পুজো অসম্পূর্ণ। সমস্ত পুজোতেই প্রদীপের ব্যবহার করা হয়। প্রদীপ দিয়ে ঠাকুরের আরতি করার রেওয়াজ পুরনো দিন থেকেই চলে আসছে। আরতি করার পর প্রদীপের শিখার তাপ নিয়ে আমরা ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করি যাতে আমাদের শরীর-স্বাস্থ্য ভাল থাকে। প্রদীপ যে সলতে দিয়ে জ্বালানো হয় তারও বিশেষ গুণাগুণ রয়েছে। আমরা সাধারণত দুই ধরনের সলতে জ্বেলে থাকি। গোল এবং লম্বা সলতে। জ্যোতিষশাস্ত্রেও সলতের নানা গুণাগুণের কথা বলা হয়েছে। সলতে ব্যবহারের ক্ষেত্রে মানা উচিত কিছু নিয়ম। অন্যথায় পুজোর সুফল প্রাপ্তি হয় না। সেগুলি সম্বন্ধে জেনে নিন।
আরও পড়ুন:
সলতের টোটকা:
১) যদি বাড়িতে নানা দিক থেকে সমস্যা ঘিরে ধরে, তা হলে বৃহস্পতিবার এবং শুক্রবার তুলো দিয়ে তৈরি সাদা রঙের লম্বা সলতে দেশি ঘিয়ের মধ্যে ডুবিয়ে জ্বালুন। এই ক্রিয়া সন্ধ্যাবেলা করতে হবে।
২) সলতের জ্বলে যাওয়া যে অংশ বাকি থাকে, তা যে কোনও স্থানে ফেলে দিতে নেই। সেই বাকি অংশ কোনও জলাশয়ে বা তুলসীগাছের গোড়ায় রেখে দিতে হয়।
আরও পড়ুন:
৩) প্রত্যেক দেবীর সামনে লম্বা সলতের বাতি জ্বাললে বংশবৃদ্ধি হয় এবং আর্থিক উন্নতি হয়।
৪) দেবতাগণের সামনে গোল সলতের বাতি জ্বালতে হয়। এতে মানসিক শান্তি ও স্থিরতা লাভ হয়।
আরও পড়ুন:
৫) প্রদীপ জ্বালার সময় কখনওই একটা সলতে দিয়ে প্রদীপ জ্বালতে নেই। সব সময় দুটো সলতে ব্যবহার করতে হয়।
৬) প্রদীপের সলতে এক বার জ্বালার পর অন্য প্রদীপে ব্যবহার করতে নেই।