আমরা নিত্য দিন নানা কাজ করে থাকি। সেগুলির প্রভাব আমাদের জীবনের উপর বিভিন্ন ভাবে পড়ে। তা আমরা বুঝতে পারি না। তৎক্ষণাৎ ফল মেলে না বলে দিনযাপনের ক্ষেত্রে সাধারণ কাজগুলিতে আমরা বিশেষ গুরুত্বও দিই না। করতে হয় তাই করে চলি। কিন্তু সেই সমস্ত কাজ ভুল নিয়মে করলে যে ভাগ্যের উপর কী মারাত্মক প্রভাব পড়ে তা আমরা কল্পনাও করতে পারি না।
আরও পড়ুন:
শাস্ত্র জানাচ্ছে, কিছু কাজ আছে যা করলে ভগবান রুষ্ট হন। বাড়ি ছেড়ে চলে যান। এর ফলে বাড়িতে ঝগড়া-অশান্তি বৃদ্ধি পায়। এরই সঙ্গে কোনও কাজে সফল হওয়া যায় না। মানসিক চাপ বাড়তে থাকে। কর্মদক্ষতা কমে যায়। জীবন বিভীষিকাময় হয়ে ওঠে। কোন চার কাজ ভগবানকে বাড়ি ছাড়তে বাধ্য করে, জেনে নিন।
কোন কাজগুলি করলে ঈশ্বর বাড়ি ছেড়ে চলে যান?
- যে বাড়িতে বিছানায় বসে খাবার খাওয়া হয়, সেই বাড়িতে ভগবানের বাস থাকে না বলে জানাচ্ছে শাস্ত্র। তবে এক দিন খেলেই যে ভগবান বাড়ি ছাড়বেন তা নয়। তবে দিনের পর দিন এমনটা করে চললে অশান্তি বৃদ্ধি পাবে।
- অনেকে রাত্রিবেলা খাবার খাওয়ার পর রান্নাঘরে এঁটো বাসন জমিয়ে রেখে দেন। এই কাজটিও করা অনুচিত বলে জানাচ্ছে শাস্ত্র। বিশেষ করে রান্নাঘরের সিঙ্কে এঁটো বাসন জমিয়ে রাখা যাবে না। যদি রাখতেই হয়, তা হলে কোনও গামলায় বাসনগুলি নিয়ে রান্নাঘরের এক কোনায় রাখা যেতে পারে।
আরও পড়ুন:
- গুরুজনদের অসম্মান করলে রুষ্ট হন ঈশ্বর। তৎক্ষণাৎ তাঁর আশীর্বাদের হাত মাথার উপর থেকে তুলে নেন। বাড়ি ছেড়ে চলে যান।
- যে বাড়িতে অপ্রয়োজনীয় জিনিস, আবর্জনা প্রভৃতি জমিয়ে রাখা হয়, সে বাড়িতে ঈশ্বরের বাস থাকে না বলে জানাচ্ছে শাস্ত্র। ঘরবাড়ি তাই সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নিদান দিচ্ছে শাস্ত্র।
আরও পড়ুন:
- সন্ধ্যাবেলা শুয়ে থাকলেও ভগবান বাড়ি ছেড়ে চলে যান বলে জানাচ্ছে শাস্ত্র।
- বাড়িতে থাকা তুলসীগাছের নিয়মিত সেবা না করলে রুষ্ট হন দেবতা। বাড়ি ছেড়ে চলে যান।
- যে সমস্ত হিন্দু বাড়িতে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানো হয় না, সে সমস্ত বাড়িতে ভগবানের বাস থাকে না বলে মনে করছে শাস্ত্র।