Advertisement
E-Paper

নজরদোষ কাটবে, মনোবাঞ্ছা পূরণেও সাহায্য করে! দেশলাইকাঠি দিয়ে সহজ পাঁচ টোটকা পালনে ভাগ্যে আসে পরিবর্তন

দেশলাই দিয়ে করা বেশ কিছু টোটকা আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করে দিতে পারে। সেগুলি সম্বন্ধে জেনে নিন।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ১৩:০৭

ছবি: এআই সহায়তায় তৈরি।

দেশলাই আগুন জ্বালানোর কাজে ব্যবহৃত হয়। দেশলাই খুব ছোট জিনিস হলেও জ্যোতিষশাস্ত্রে এর কার্যকারিতা প্রচুর। কেবল আগুন জ্বালানোর ক্ষেত্রেই নয়, ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রেও দেশলাইয়ের কার্যকারিতা প্রচুর। শাস্ত্র তেমনটাই জানাচ্ছে। দেশলাই দিয়ে করা বেশ কিছু টোটকা আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করে দিতে পারে। সেগুলি সম্বন্ধে জেনে নিন।

টোটকা:

১) মঙ্গলবার একটা সাদা কাগজের উপর তিনটে দেশলাইকাঠি রেখে মুড়ে বাড়ির সদর দরজার বাইরে ফেলে দিন। এর ফলে যদি কোনও টাকাপয়সা বাইরে আটকে থাকে তা হলে তা দ্রুত ফিরে পাওয়া যাবে।

২) একটা ভর্তি দেশলাইয়ের মধ্যে একটা লবঙ্গ রেখে চাকরি বা ব্যবসার জায়গায় রেখে দিন। এর ফলে দীর্ঘ দিনের আটকে থাকা কাজ চলতে শুরু করবে এবং চাকরি ও ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যাবে।

৩) একটা লাল কাপড়ের মধ্যে কিছুটা নুন এবং পাঁচটা দেশলাইকাঠি ভরে মুড়ে দিন। তারপর সেই পুঁটলি বাড়ির সদর দরজায় ঝুলিয়ে রাখুন। এর ফলে বাড়ির ভিতর কোনও নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না এবং বাড়ি সব সময় সুরক্ষিত থাকবে।

৪) একটা নতুন দেশলাই বাক্স থেকে ১১টা কাঠি নিয়ে নিজের হাতে রেখে মনস্কামনা বলুন। তার পর সন্ধ্যাবেলা একটা একটা করে দেশলাইকাঠি জ্বেলে ফেলুন। তার পর সেই ছাই নিয়ে কোনও প্রবাহিত জলে ভাসিয়ে দিন বা কোনও গাছের গোড়ায় ফেলে দিন। এর ফলে মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয়।

৫) বাড়িকে নজরদোষ থেকে বাঁচাতে সাতটা করে দেশলাইকাঠি বাড়ির চার কোণে শনিবার দিন সন্ধ্যাবেলা পুঁতে দিতে হবে। এই ক্রিয়া করতে যেন কেউ না দেখে সেই ভাবে করতে হবে।

Astro Tips Astrology Matchbox

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy