আমারা অনেকেই আমাদের পুরনো, বাতিল করে দেওয়া পোশাক নানা কাজে ব্যবহার করি। কেউ অন্যদের দিয়ে দেন ব্যবহারের জন্য, কেউ আবার তা দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করেন। এগুলি করার ক্ষেত্রে কোন নিয়মগুলি মানা উচিত তা শাস্ত্রে বলা রয়েছে। তবে তা দিয়ে করা যেতে পারে অন্য কিছু কাজ। তা আমাদের জীবনে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে। মানসিক দিক থেকে প্রশান্তি দেবে।
আরও পড়ুন:
পুরনো জামাকাপড় কী কাজে লাগাবেন?
১) অবসাদে ভুগলে বা হতাশাগ্রস্ত মনে হলে অনেকেই পাহাড়ে যান। তবে এ সুযোগ সকলের থাকে না। যাঁরা পাহাড়ে যাচ্ছেন, তাঁরা নিজের ব্যবহার করা কোনও পুরনো জামা পাহাড়ে ফেলে আসুন। ফেরার পর দেখবেন অনেকটা হালকা লাগছে। মাথার জটগুলি ছেড়ে যাচ্ছে।
২) ভাগ্য আপনার সঙ্গ না দিলে কোনও নির্জন স্থানে কর্পূর সহকারে পুরনো জামা পুড়িয়ে ফেলুন। এর ফলে ভাগ্য উদয় হতে দেখা যাবে।
আরও পড়ুন:
৩) যদি দীর্ঘ দিন ধরে রোগে আক্রান্ত থাকেন, সে ক্ষেত্রে নিজের পুরনো জামা কোনও নদীতে বা প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এর ফলে পুরোপুরি রোগ নির্মূল না হলেও সমস্যা থেকে কিছুটা মুক্তি পেলেও পেতে পারেন। তবে এরই সঙ্গে সঠিক চিকিৎসা পদ্ধতির সাহায্য নেওয়াও জরুরি।
৪) কাজের পথে বাধা কাটাতে কোনও কাঁটাযুক্ত গাছে নিজের পুরনো জামা থেকে কিছুটা কেটে বেঁধে রেখে আসুন। এর ফলে বাধা কেটে যাবে বলে মনে করা হয়।