Advertisement
E-Paper

লাল চন্দনের সঙ্গে সম্পর্ক রয়েছে মঙ্গলের! বিশেষ এই সামগ্রী দিয়ে সাত টোটকা পালনে পেশাজীবন হবে মনোমতো

জ্যোতিষশাস্ত্রে লাল চন্দন দিয়ে বেশ কিছু টোটকার কথা বলা হয়েছে। সেগুলি সঠিক নিয়ম অনুসারে পালন করতে পারলে জীবনে নানা দিক থেকে উপকার পেতে পারেন।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৬ ১৪:৫৩
sandalwood

ছবি: এআই সহায়তায় তৈরি।

যে কোনও হিন্দু বাড়িতে পুজোর কাজে লাল চন্দনের ব্যবহার করা হয়। পুজোর সময় লাল চন্দন ব্যবহার করা খুবই শুভ বলে মানা হয়। তবে এর বাইরেও চন্দনের আরও নানা গুণ রয়েছে। জ্যোতিষশাস্ত্রে লাল চন্দন দিয়ে বেশ কিছু টোটকার কথা বলা হয়েছে। সেগুলি সঠিক নিয়ম অনুসারে পালন করতে পারলে জীবনে নানা দিক থেকে উপকার পেতে পারেন। সেগুলি কী, জেনে নিন।

টোটকা:

১) সকালবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে লাল চন্দনের টিকা কপালে লাগিয়ে কিছু ক্ষণ চুপ করে বসে থাকুন। এই টোটকা আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করে।

২) বাড়িকে নেতিবাচক শক্তি থেকে বাঁচাতে সদর দরজায় লাল চন্দন দিয়ে যে কোনও একটা শুভ চিহ্ন অঙ্কন করুন।

৩) মন শান্ত করতে কিছুটা জলে লাল চন্দন মিশিয়ে তার ঘ্রাণ নিন।

৪) মঙ্গল গ্রহকে শান্ত করতে মঙ্গলবার করে লাল চন্দন দিয়ে গণেশ এবং কার্তিক ঠাকুরের পুজো করুন।

৫) লাল চন্দনের মালা জপ করলে খুব ভাল ফলপ্রাপ্তি হয় বলে জানাচ্ছে শাস্ত্র।

৬) লাল চন্দন মঙ্গলের প্রতীক। তাই এই চন্দন ব্যবহার করলে আত্মবিশ্বাস, সাহস এবং কর্মশক্তি বৃদ্ধি পায়।

৭) ভগবান শিব, মা দুর্গা এবং হনুমানজির পুজো লাল চন্দন দিয়ে করলে খুবই শুভ ফল পাওয়া যায়।

Sandalwood Astro Tips Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy