দুঃস্বপ্ন খুবই খারাপ একটি জিনিস। এর ফলে রাতের ঘুম উড়ে যায়। শত চেষ্টা করেও মনকে শান্ত করা যায় না। প্রায় সব মানুষই এই সমস্যার সম্মুখীন হন। কেউ ঘন ঘন খারাপ স্বপ্ন দেখেন, কেউ মাঝেমধ্যে দেখেন। স্বপ্ন নিয়ে বিজ্ঞানে নানা কথা বলা হয়। খারাপ স্বপ্ন দেখার বিভিন্ন ব্যাখ্যাও বিজ্ঞানে দেওয়া রয়েছে। তবে শাস্ত্রও দুঃস্বপ্ন নিয়ে নানা কথা বলে। জ্যোতিষমতে, ঘন ঘন খারাপ স্বপ্ন দেখা কোনও সাধারণ বিষয় নয়। এর নেপথ্যে নানা কারণ থাকতে পারে। বিশেষ করে গ্রহদের কারসাজির আশঙ্কা থাকতে দেখা যায়। প্রায় রাতেই খারাপ স্বপ্ন দেখার পিছনে কী কী কারণ থাকতে পারে, জেনে নিন।
আরও পড়ুন:
দুঃস্বপ্নের নেপথ্য কারণগুলি কী কী?
- প্রতিটি রাশির কোনও না কোনও নিয়ন্ত্রক গ্রহ থাকে। সেই জাতক গ্রহ যখন বক্রীদশায় থাকে, তখন উক্ত রাশির ব্যক্তিদের মধ্যে খারাপ স্বপ্ন দেখার আশঙ্কা দেখা যায় বলে মনে করছে শাস্ত্র।
- জন্মছকে চাঁদ দুর্বল হলে দুঃস্বপ্নের হানা পড়ে। কারণ, চাঁদ আমাদের মনের কারক গ্রহ। চাঁদ দুর্বল হলে আমরা আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। সেই কারণে ঘন ঘন খারাপ স্বপ্ন দেখতে পাই।
আরও পড়ুন:
- শনি, রাহু-কেতুর অশুভ প্রভাবের ফলে আমাদের স্বপ্নে অদ্ভুত জিনিসের দেখা পাওয়ার প্রবণতা বৃদ্ধি পায় বলে জানাচ্ছে শাস্ত্র। বিশেষ করে, রাহুকে স্বপ্নের কারক গ্রহ মনে করা হয়। জন্মছকে রাহু যদি খারাপ অবস্থায় থাকে, তা হলে দুঃস্বপ্ন পিছু ছাড়ে না।
- শাস্ত্রমতে, এঁটো গায়ে ঘুমোতে গেলে, অর্থাৎ রাতের খাবার খাওয়ার পর হাত-মুখ ঠিক করে না ধুয়ে ঘুমোতে চলে গেলে স্বপ্নে উদ্ভট জিনিসের দেখা পাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়।