আয়না নেই এমন বাড়ি হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। আমাদের সাজসজ্জার কাজে আয়নার গুরুত্ব অপরিসীম। কেবল মহিলারাই নন, পুরুষদেরও বাড়ি থেকে বেরোনোর আগে আয়নার সামনে দাঁড়িয়ে একটু নিজেকে না দেখে নিলে সাজ অসম্পূর্ণ থেকে গিয়েছে বলে মনে হয়। বহু বাড়িতেই একাধিক আয়না রাখতে দেখা যায়। তবে এ কাজ করা শাস্ত্রসম্মত কী না তা কি কখনও ভেবে দেখেছেন? শাস্ত্রে বাড়িতে আয়না রাখার নানা নিয়মের কথা বলা রয়েছে। কারণ, আয়নাকে অশুভ শক্তির আধার মনে করা হয়। সেই কারণে বাড়িতে আয়না রাখার ক্ষেত্রে মানা উচিত বিশেষ কিছু নিয়ম। বাড়িতে একাধিক আয়না রাখা উচিত না অনুচিত, রাখতে হলে কোন নিয়মগুলি মানা জরুরি, জেনে নিন।
আরও পড়ুন:
বাড়িতে ক’টা আয়না রাখা উচিত?
একটি বাড়িতে কখনও দুটোর বেশি আয়না রাখা উচিত নয়। তার মধ্যে একটি পূর্ব দিকে রাখতে হবে এবং অপরটি উত্তর দিকে। বাকি দিকগুলিতে আয়না না রাখাই ভাল বলে জানাচ্ছে বাস্তুশাস্ত্র। এর ফলে বাড়ির পরিবেশ ভাল থাকবে। পারিবারিক কলহ থেকে রেহাই মিলবে।
শোয়ার ঘরে ক’টি আয়না রাখা যেতে পারে?
শোয়ার ঘরে কখনও একটির বেশি আয়না রাখা উচিত নয়। সেই আয়নাটি যেন বিছানার সামনে না থাকে সে দিকেও নজর রাখতে হবে। প্রয়োজনের সময় বাদে শোয়ার ঘরে থাকা আয়না সর্বদা ঢেকে রাখতে হবে বলে জানাচ্ছে বাস্তুশাস্ত্র।
শৌচাগারে ক’টি আয়না রাখা যায়?
বাথরুমে কখনও একটির বেশি আয়না রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র তেমনটাই জানাচ্ছে। শৌচাগার হল বাড়ির এমন একটি জায়গা যেখানে প্রচুর নেগেটিভ শক্তি থাকে। সেখানে যত বেশি আয়না থাকবে, বাড়িতে অশুভ শক্তির উৎপাতও তত বেশি বৃদ্ধি পাবে।
আরও পড়ুন:
সদর দরজার সামনে আয়না রাখা কি অনুচিত?
প্রধান ফটকের কাছে কখনও আয়না রাখা উচিত নয়। সদর দরজা থেকে আমাদের বাড়িতে সব ধরনের শক্তি প্রবেশ করে। প্রধান দরজার কাছে আয়না থাকলে অশুভ শক্তি বাড়ির দিকে বেশি আকৃষ্ট হয়। সেই কারণে সদর দরজার কাছে আয়না রাখা উচিত নয়।