জীবনকে সুপথে এগিয়ে নিয়ে যাওয়ার নানা টোটকার কথা শাস্ত্রে বলা রয়েছে। তবে সেগুলি সময়সাপেক্ষ হওয়ায় সকলের পক্ষে করা সম্ভবপর হয় না। কিন্তু শাস্ত্রে নানা সহজ টোটকার কথাও বলা রয়েছে। যেগুলি করতে বিশেষ সময় লাগে না। করাও যায় বাড়িতে থাকা নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়েই। তেমনই এক টোটকা হল হেঁশেলের টোটকা। বিভিন্ন মশলার কৌটোয় বিশেষ কিছু জিনিস রাখলে নানা দিক থেকে উন্নতি লাভ করা যায়। কোন কৌটোয় কী রাখতে হবে, জেনে নিন।
আরও পড়ুন:
- বাড়িতে সুখ-শান্তি বজায় রাখতে এবং সমৃদ্ধি আকৃষ্ট করতে চিনির কৌটোয় দারুচিনি রাখা যেতে পারে।
- আর্থিক দিক থেকে উন্নতি আনতে চাল রাখার পাত্রে রুপোর একটি মুদ্রা রেখে দিন। খুব ভাল ফলপ্রাপ্তি হবে। টাকাপয়সা কখনও কাছছাড়া হবে না।
আরও পড়ুন:
- অর্থাভাব ঘুচিয়ে আয়ের নতুন পথ খুঁজে পেতে আটা রাখার কৌটোয় তুলসীপাতা রেখে দিন। প্রতি সপ্তাহে পুরনো তুলসীপাতা বার করে তাতে নতুন তুলসীপাতা রাখুন।
- বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর করতে নুন রাখার কৌটোয় লবঙ্গ রেখে দিন। কারও খারাপ নজর থেকে বাড়িকে রক্ষা করতে এই টোটকা খুব ভাল কাজ করে।