Advertisement
E-Paper

কেউ ভেবে কাজ করেন, কারও কাছে নির্ভাবনায় কাজ করে ফেলাই শ্রেয়! জন্মতারিখই বলে দেবে কে কোন দলে

কোন ব্যক্তিরা ভেবেচিন্তে কাজ করেন, কোন ব্যক্তিরা চিন্তাভাবনা ছাড়া কাজ করেন এই বিষয়ে বিভিন্ন শাস্ত্রের সাহায্যে জানা সম্ভব হলেও সবচেয়ে সহজে জানতে পারি সংখ্যাতত্ত্বের সাহায্যে।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৬ ০৭:৪০
numerology

—প্রতীকী ছবি।

মানুষ মাত্রেই কাজ করতে হয়। যে কোনও কাজের ক্ষেত্রে প্রথমে আসে ভাবনাচিন্তা। সিদ্ধান্ত নেওয়ার পরে সেই চিন্তার বাস্তব রূপ হল কর্ম। অর্থাৎ, সমস্ত কাজের আগেই ওই কাজের বিষয়ে চিন্তা করতে হয়। চিন্তাভাবনা করার পর সেই অনুযায়ী কাজ করেও সফলতা এবং ব্যর্থতা, উভয়ই প্রাপ্তি হতে পারে। কিছু মানুষ আছেন যাঁরা ভাবনার আগে কাজ করেন। অর্থাৎ, যে কোনও কাজের ফল কী হতে পারে তা না ভেবেই কাজ করে ফেলেন। এই ধরনের ব্যক্তিরা এতটাই ভাবনাচিন্তা ছাড়া কাজ করেন যে অধিকাংশ ক্ষেত্রেই কাজ করার পরে তাদের পস্তাতে হয়। আবার কিছু মানুষ আছেন যাঁরা এতটাই ভেবেচিন্তে কাজ করেন যে, কোনও কাজ শুরু করার আগে ওই কাজে সফলতা না ব্যর্থতা প্রাপ্তি হবে তা তারা বেশির ভাগ ক্ষেত্রেই অনুভব করতে পারেন বা নিশ্চিত থাকেন।

কোন ব্যক্তিরা ভেবেচিন্তে কাজ করেন, কোন ব্যক্তিরা চিন্তাভাবনা ছাড়া কাজ করেন এই বিষয়ে বিভিন্ন শাস্ত্রের সাহায্যে জানা সম্ভব হলেও সবচেয়ে সহজে জানতে পারি সংখ্যাতত্ত্বের সাহায্যে। যে কোনও ব্যক্তির জন্মতারিখের, অর্থাৎ জন্মদিন, মাস এবং বছরের সংখ্যা পাঠোদ্ধার করে এই বিষয়ে বলা সম্ভব। তবে নামও ব্যবহার করা যেতে পারে।

যে কোনও ব্যক্তির জন্মতারিখ এবং জন্মসময় পরিবর্তন করা সম্ভব নয়। জ্যোতিষশাস্ত্রে যেমন জন্মসময়ে গ্রহের অবস্থান অনুযায়ী ভবিষ্যদ্বাণী করা হয়। সংখ্যাতত্ত্ব অনুযায়ী জন্মতারিখের অর্থাৎ, জন্মদিন, মাস এবং বছরের সংখ্যা পাঠোদ্ধার করে নির্দিষ্ট মানুষের সম্বন্ধে অনেক গোপন তথ্য জানা সম্ভব।

ভাবনাচিন্তা ছাড়া বা খুব কম ভাবনাচিন্তা করে কারা কাজ করেন কারা?

যাঁদের জন্মতারিখে (দিন, মাস এবং বছর) ৭ সংখ্যা, ৬ সংখ্যা এবং ২ সংখ্যা উপস্থিত থাকে, সংখ্যাতত্ত্ব মতে সেই ব্যক্তিরা ভাবনাচিন্তা ছাড়া বা খুব কম ভাবনাচিন্তা করে যে কোনও কাজ করে ফেলেন। এ ক্ষেত্রে জন্মতারিখ, অর্থাৎ দিন, মাস এবং বছরের যোগফল এক অঙ্কে পরিবর্তন করে এবং নাম (পদবি-সহ) এক অঙ্কে পরিবর্তন করে ওই সংখ্যাও ব্যবহার করা যেতে পারে।

খুব ভাবনাচিন্তা করে কারা কাজ করেন কারা?

যাঁদের জন্মতারিখে (দিন,মাস এবং বছর) ৮ সংখ্যা, ৪ সংখ্যা এবং ৩ সংখ্যা উপস্থিত থাকে, সংখ্যাতত্ত্ব মতে সেই ব্যক্তিরা খুব ভাবনাচিন্তা করে যে কোনও কাজ করেন। এ ক্ষেত্রেও জন্মতারিখ, অর্থাৎ দিন, মাস এবং বছরের যোগফল এক অঙ্কে পরিবর্তন করে এবং নাম (পদবি-সহ) এক অঙ্কে পরিবর্তন করে ওই সংখ্যাও ব্যবহার করা যেতে পারে।

Numerology Astrology Astrological Prediction Birth Number

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy