শ্রাবণ শিবের মাস। এই মাসে মহাদেবের উপাসনায় দারুণ সুফলপ্রাপ্তি হয়। বহু শিবভক্ত এই মাসে সোমবার করে উপবাস রেখে শিবের উপাসনা করেন। শিবের আশীর্বাদ প্রাপ্তির জন্য শ্রাবণে বহু মানুষই নানা কাজ করে থাকেন। তবে কিছু কাজ রয়েছে যা এই মাসে করা অনুচিত। সেগুলি করলে শিবের আশীর্বাদ প্রাপ্তি হবে না। শ্রাবণে কোন কাজগুলি করা অনুচিত, জেনে নিন।
আরও পড়ুন:
শ্রাবণে কোন কাজগুলি করা যাবে না?
- শ্রাবণে কোনও দিন বেলা পর্যন্ত ঘুমোনো উচিত হবে না। এর ফলে ভাগ্যও শুয়ে পড়বে বলে মনে করা হয়। শ্রাবণের প্রতি দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করুন। এর ফলে মহাদেব তুষ্ট হন।
- এই মাসে নেশাভান থেকে দূরে থাকার চেষ্টা করুন। এর সঙ্গে আমিষ খাবার খাওয়া উচিত নয় বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
- শ্রাবণকে কৃচ্ছ্রসাধনের মাস মনে করা হয়। এই মাসে তাই বিলাসবহুল জীবন না কাটানোই ভাল। চেষ্টা করুন যতটা সম্ভব ছিমছাম ভাবে মাসটি কাটানোর।
- শ্রাবণে মাথায় কোনও রকম খারাপ চিন্তা আনা উচিত হবে না। এতে নিজেরই ক্ষতি হবে। সর্বদা পজ়িটিভ চিন্তাভাবনা করে চলুন। ভাল কথা ভাবলে নিজের সঙ্গেই ভাল হবে।
আরও পড়ুন:
- এই মাসে অবোলা প্রাণী, অসহায়-দরিদ্রদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এতে রুষ্ট হন ভোলেবাবা। তাঁর কোপে জীবন তছনছ হয়ে যেতে বেশি সময় লাগবে না।