Advertisement
E-Paper

তুলসীমালা ধারণ করলে মানতে হবে সাত নিয়ম, অন্যথায় রুষ্ট হবেন শ্রীবিষ্ণু! জীবনে অশান্তির শেষ থাকবে না

গলায় বা হাতে তুলসীমালা ধারণ করার অর্থ হল বুধ এবং বৃহস্পতি গ্রহ মজবুত হওয়া। তা বুদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। বাড়িতে তুলসীমালা রাখলে কুনজরের হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৬ ০৭:১৫
tulsi mala

—প্রতীকী ছবি।

তুলসীমালায় সাক্ষাৎ শ্রীবিষ্ণুর বসবাস রয়েছে। তাই তুলসীমালা গলায় ধারণ করা বা ঘরে রাখা অত্যন্ত পবিত্র বলে মানা হয়। তুলসীমালা জপ করা অত্যন্ত ভাল। তুলসীমালা জপ করলে বা গলায় ধারণ করলে শান্তি পাওয়া যায়। যে বাড়িতেই তুলসীমালার ব্যবহার রয়েছে, সেই বাড়িতে সর্বদা শান্তি বিরাজ করে বলে বিশ্বাস। গলায় বা হাতে তুলসীমালা ধারণ করার অর্থ হল বুধ এবং বৃহস্পতি গ্রহ মজবুত হওয়া। তা বুদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। বাড়িতে তুলসীমালা রাখলে কুনজরের হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। তবে জ্যোতিষশাস্ত্র মতে তুলসীমালা ব্যবহার করলে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয়। যদি এই নিয়মগুলো না মানা হয় তা হলে অমঙ্গল হওয়ার আশঙ্কা থেকে যায়।

নিয়ম:

১) তুলসীমালা ধারণ করার পর মালা পরে কখনওই মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এবং নেশা জাতীয় তামসিক দ্রব্য সেবন করা যাবে না।

২) তুলসীমালা ধারণ করে কখনওই কারও দাহকার্য করা যাবে না। সেই সময় মালা বাড়ির ঠাকুরের স্থানে খুলে রেখে যেতে হবে।

৩) দাম্পত্যজীবনে বা শোয়ার সময় এই মালা অবশ্যই খুলে রেখে দিতে হবে।

৪) তুলসীমালা যদি ছিঁড়ে যায়, তা হলে ছেঁড়া মালা পরা যাবে না।

৫) যদি তুলসীমালা ছিঁড়ে যায় তা হলে সেটি কখনওই যেখানে-সেখানে ফেলে দিতে নেই। কোনও জলাশয়ে অথবা বাড়ির তুলসীগাছের গোড়ায় রেখে দিন।

৬) তুলসীমালা ধারণ করে অশুদ্ধ বাক্য বলতে নেই এবং মিথ্যা কথাও বলতে নেই।

৭) নিজের ব্যবহার করা তুলসীমালা কখনও অন্যের হাতে দিতে নেই।

Astro Tips Astrology

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy