Advertisement
০৫ নভেম্বর ২০২৬
CJP Protest in Delhi

জ্ঞানেশ কুমার ইস্তফা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে: সিজেপি, রবিতেও উত্তপ্ত দিল্লি, কনট প্লেসে ধরপাকড় পুলিশের, আটক আইসা নেত্রী নেহা

এক নজরে

২২:৩৬ সর্বশেষ
সন্ধ্যায় ফের ধরপাকড়
১৬:১৫
দিল্লির প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ছাত্র সংগঠনের, আটক অনেকে
১৬:০৮
জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কলকাতাতেও মিছিল
১৫:৫৮
জ্ঞানেশ কুমার ইস্তফা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে, হুঁশিয়ারি সিজেপির
১৫:২১
কনট প্লেসের দিকে এগোতেই আটক আইসা নেত্রী নেহা বোরা
১৫:১৭
পরিস্থিতি নিয়ন্ত্রণে, দাবি নয়াদিল্লির ডেপুটি পুলিশ কমিশনারের
১৩:৩৩
সিপিএমের রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস আটক
১৩:২৫
আন্দোলন থামবে না, গ্রামের বাড়িতে যাওয়ার আগে হুঁশিয়ারি দীপকের
১৩:১৩
পার্লামেন্ট স্ট্রিট সংযোগকারী রাস্তাগুলি বন্ধ রাখা হয়েছে
১৩:০১
আন্দোলন ঘিরে দিল্লি পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ
রবিবার কনট প্লেসে আটক আইসা নেত্রী নেহা বোরা। ছবি: পিটিআই।

রবিবার কনট প্লেসে আটক আইসা নেত্রী নেহা বোরা। ছবি: পিটিআই।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ২২:৩৬
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ২২:৩৬ key status

সন্ধ্যায় ফের ধরপাকড়

সন্ধ্যায় কনট প্লেসের কাছে রাজীব চক মেট্রো স্টেশনের সাত নম্বর গেটের সামনে জমায়েত শুরু করেন একদল মহিলা বিক্ষোভকারী। তাঁদের মধ্যে থেকে অনেককে আটক করে একটি বাসে তোলা হয়। এসএফআই-এর দাবি, তাদের নেত্রী ঐশী ঘোষকেও আটক করা হয়েছে।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১৬:১৫ key status

দিল্লির প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ছাত্র সংগঠনের, আটক অনেকে

জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লির প্রেস ক্লাবের সামনে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর সমর্থকেরা বিক্ষোভ দেখান। প্রচুর সংখ্যায় এনএসইউআই-এর সমর্থকেরা হাজির হয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। স্লোগান দেন। তাঁরা এগনোর চেষ্টা করতেই পুলিশ বাধা দেয়। তার পর দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি চলে। সংগঠনের কয়েক জন সমর্থককে আটক করা হয়েছে। 

Advertisement
timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১৬:০৮ key status

জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কলকাতাতেও মিছিল

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে রবিবার বাম ছাত্র সংগঠনগুলি কলকাতায় রাস্তায় নামল। শিয়ালদহ থেকে মিছিল বার করে তারা। মিছিল থেকে এসআইআর বাতিলের দাবিও তোলা হয়। 

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১৫:৫৮ key status

জ্ঞানেশ কুমার ইস্তফা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে, হুঁশিয়ারি সিজেপির

জ্ঞানেশ কুমার ইস্তফা না দেওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে, সাংবাদিক বৈঠক থেকে হুঁশিয়ারি সিজেপি নেতা সৌরভ দাসের। একই হুঁশিয়ারি শোনা গিয়েছে ককরোচদের আর এক নেতা আশুতোষ রাঙ্কার কণ্ঠেও।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১৫:২১ key status

কনট প্লেসের দিকে এগোতেই আটক আইসা নেত্রী নেহা বোরা

ব্যারিকেড টপকে কনট প্লেসের দিকে বিক্ষোভকারীরা এগোতে শুরু করেন। নেতৃত্বে ছিলেন আইসা-র ছাত্রনেতা নেহা বোরা। বিক্ষোভকারীরা এগোতেই পুলিশের বাধার মুখে পড়েন। তাঁকে আটক করা হয়।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১৫:১৭ key status

পরিস্থিতি নিয়ন্ত্রণে, দাবি নয়াদিল্লির ডেপুটি পুলিশ কমিশনারের

নয়াদিল্লির ডেপুটি পুলিশ কমিশনার সচিন শর্মা জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখার জন্য দিল্লি পুলিশ বদ্ধপরিকর।

Advertisement
timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১৩:৩৩ key status

সিপিএমের রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস আটক

সিপিএমের রাজ্যসভার সাংসদ জন ব্রিটাসকে আটক করেছে পুলিশ। কনট প্লেসে প্রতিবাদে শামিল হয়েছিলেন তিনি। সেখান থেকেই ব্রিটাসকে আটক করে পুলিশ।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১৩:২৫ key status

আন্দোলন থামবে না, গ্রামের বাড়িতে যাওয়ার আগে হুঁশিয়ারি দীপকের

সিজেপি প্রধান অভিজিৎ দীপকে।

সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। ছবি: সংগৃহীত।

কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়্গের অভিযোগ, দেশে যা পরিস্থিতি, দেখে মনে হচ্ছে যেন অঘোষিত জরুরি অবস্থা চলছে। রবিবার জেল থেকে ছাড়া পেয়েই মহারাষ্ট্রে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। তিনি জানিয়েছেন, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা সাংবাদিক বৈঠক করবেন। দীপকের হুঁশিয়ারি, তাঁদের সমর্থকদের বিরুদ্ধে পদক্ষেপ করা হলেও এই আন্দোলন থামবে না। ১০ অক্টোবর দিনটিকে একনায়কতন্ত্র শেষের শুরু হিসাবেই ধরা হবে।  

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১৩:১৩ key status

পার্লামেন্ট স্ট্রিট সংযোগকারী রাস্তাগুলি বন্ধ রাখা হয়েছে

রবিবার সকাল থেকেই পুরোদমে প্রস্তুতি নিয়ে রেখেছে দিল্লি পুলিশ। একসঙ্গে চার-পাঁচ জনকে দেখলেই আটক করার নির্দেশ দেওয়া হয়েছে। সিজেপি রবিবার যন্তর মন্তরে ফের নতুন করে অভিযানের ডাক দিতেই বিপুল সংখ্যায় পুলিশ, আধাসেনা মোতায়েন করা হয়। তবে শনিবারের মতো ট্রাফিকের বিষয়ে খুব কড়া পদক্ষেপ করা হচ্ছে রবিবার। কস্তুরবা গাঁধী মার্গ, মিন্টো রোড, বন্দে মাতরম মার্গে যান চলাচল স্বাভাবিক। অন্য দিকে, পার্লামেন্ট স্ট্রিট সংযোগকারী রাস্তা অশোক রোড, টলস্টয় রোড, জনপথ বন্ধ রাখা হয়েছে। পরিচয়পত্র ছাড়া ওই রাস্তায় কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১৩:০১ key status

আন্দোলন ঘিরে দিল্লি পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ

ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি ছাত্র সংগঠনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার দিল্লিতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসানো হয়, মধ্য দিল্লির বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয় এবং মেট্রো ও রেল চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়। পুলিশের এই পদক্ষেপ এবং জনসাধারণের অসুবিধার অভিযোগ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। রবিবার বিশেষ শুনানিতে শীর্ষ আদালত মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিক রাখা, ব্যারিকেড বসানোর প্রয়োজনীয়তা পর্যালোচনা এবং ইন্টারনেট পরিষেবা অক্ষুণ্ণ রাখার নির্দেশ দেয়। একই সঙ্গে আইন মেনে মানুষের অবাধ যাতায়াত নিশ্চিত করতে বলে আদালত। এ-ও জানায়, শান্তিপূর্ণ প্রতিবাদ করলে কাউকে আটক করা যাবে না।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১২:৫১ key status

রবিবারেও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিল সিজেপি

সিজেপি শনিবারই হুঁশিয়ারি দিয়েছিল রবিবারেও তারা ফের আন্দোলনে নামবে। রবিবার সকাল থেকে দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলির নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়। শনিবার দিল্লির যন্তর মন্তরে ককরোচদের অভিযান ছিল। কিন্তু তা আটকে দেয় পুলিশ। আটক করা হয় কয়েকশো বিক্ষোভকারীকে। দিল্লি বিমানবন্দরে বিমানের মধ্যেই আটক করা সিজেপি-র প্রতিষ্ঠাতা তথা নেতা অভিজিৎ দীপকে-কে। এ ছাড়াও আটক করা হয় সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকেও। অন্য দিকে, গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয় এই কর্মসূচিতে যোগ দিতে আসা ইউটিউবার ধ্রুব রাঠীকেও। যদিও রাঠীকে শনিবার রাতেই ছেড়ে দেওয়া হয়। তবে রবিবার সকালে দীপকে, সৌরভ এবং রাঙ্কাকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১২:৪৩ key status

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের উত্তপ্ত দিল্লি

ককরোচ জনতা পার্টি (সিজেপি), এসএফআই, এআইওয়াইএফ এবং এআইএসএফ সমর্থদের বিক্ষোভ, প্রতিবাদে রবিবার ফের উত্তপ্ত হল দিল্লি। কনট প্লেসের সামনে সিজেপি এবং বেশ কিছু ছাত্র সংগঠনের সমর্থকেরা হাজির হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিশাল সংখ্যায় পুলিশও মোতায়েন রয়েছে সেখানে। বিক্ষোভকারীরা হাজির হতেই তাঁদের আটক করা শুরু করে পুলিশ। বিক্ষেভকারীদের সঙ্গে ধস্তাধস্তি, টানাহেঁচড়া চলে। তাঁদের অনেককে প্রিজ়ন ভ্যানে তোলা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy