E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ওআইসি-র প্রতিক্রিয়ায় পাল্টা বার্তা নয়াদিল্লির

গত শনিবার এবং গত কাল তথা রবিবার বিশ্বের মুসলিম দেশগুলির সংগঠন ‘ওআইসি’-র একটি বিশেষ বৈঠক আয়োজিত হয় ইরাকের রাজধানী বাগদাদ শহরে। দু’দিনের এই বৈঠক শেষে সমবেত ভাবে যে প্রস্তাবগুলি গৃহীত হয়— তার একটা বড় অংশ জুড়ে ছিল জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৬ ০৭:১৬
রণধীর জায়সওয়াল।

রণধীর জায়সওয়াল। — ফাইল চিত্র।

ইরাকের রাজধানী বাগদাদে আয়োজিত ‘ওআইসি’-র (অর্গানাইজ়েশন অব ইসলামিক কো-অপারেশন) বিশেষ বৈঠকে জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে গৃহীত প্রস্তাবের কড়া প্রতিবাদ জানাল নয়াদিল্লি। আজ আনুষ্ঠানিক ভাবে একটি বিবৃতি জারি করে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘ওআইসি’-র বৈঠকে গৃহীত প্রস্তাবগুলিতে ভারতের প্রসঙ্গে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, তা ‘বিদ্বেষপূর্ণ এবং পক্ষপাতদুষ্ট’। পাশাপাশি ‘ওআইসি’-র বৈঠকে জম্মু ও কাশ্মীরের আম-জনতার উপর যে অত্যাচারের তত্ত্ব সামনে আনা হয়েছে, তা যে পুরোপুরি ‘অসত্য’— সে কথাও আজ দাবি করেছেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল।

গত শনিবার এবং গত কাল তথা রবিবার বিশ্বের মুসলিম দেশগুলির সংগঠন ‘ওআইসি’-র একটি বিশেষ বৈঠক আয়োজিত হয় ইরাকের রাজধানী বাগদাদ শহরে। দু’দিনের এই বৈঠক শেষে সমবেত ভাবে যে প্রস্তাবগুলি গৃহীত হয়— তার একটা বড় অংশ জুড়ে ছিল জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গ। প্রস্তাবে জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের কড়া সমালোচনা করা হয়। সেই সঙ্গে সামনে আনা হয় কাশ্মীরিদের একাধিক মৌলিক কেড়ে নেওয়ার তত্ত্বও। এর প্রেক্ষিতেই আজ ময়দানে নয়াদিল্লি।

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে এই প্রস্তাবগুলিকে ভারত-বিরোধী বলে ব্যাখ্যা করা হয়েছে। মন্ত্রকের মত, ‘ওআইসি’-র এমন অবস্থানের নেপথ্যে রয়েছে পাকিস্তান। মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘নিজের দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, সাম্প্রদায়িক সমস্যা, প্রশাসনিক ব্যর্থতা, অর্থনৈতিক অস্থিতিশীলতার মতো পরিস্থিতি থেকে বিশ্বের নজর ঘুরিয়ে দিতে চাইছে পাকিস্তান’। ঠিক সেই কারণেই ৩৭০-এর বিলোপের প্রসঙ্গ টেনে নয়াদিল্লিকে বিপাকে ফেলতে চাইছে ইসলামাবাদ, মনে করছেন অনেকে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
jammu kashmir Diplomacy Randhir Jaiswal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy