Advertisement
E-Paper

ট্রেনের কামরা নোংরা লাগছে? এক এসএমএসে মুশকিল আসান

চলন্ত ট্রেনে খাবার খাচ্ছিলেন এক যাত্রী। ট্রেনের দুলুনিতে আচমকাই তাঁর হাত থেকে নীচে পড়ে গেল খাবারের প্লেটটি। রুটি, আলুর দম মেঝেতে মাখামাখি কাণ্ড। বাকি যাত্রীদের সামনে চূড়ান্ত অপ্রস্তুতে পড়তে হল তাঁকে। কিন্তু, পরিষ্কার করবেন কী ভাবে? প্রথমে বোতলের জল ঢেলে তার পর খবরের কাগজ দিয়ে কোনও রকমে বিষয়টা ম্যানেজ হলেও আলুর দমের গন্ধে ম ম করতে থাকল গোটা কামরা। কয়েক ঘণ্টা পর তা থেকেই বেরোতে শুরু করল পচা গন্ধ। নাকালের আর শেষ নেই। কামরার বাকি যাত্রীরা তাঁকে নানা ভাবে কথা শোনাতে থাকলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৫ ১৮:০২

চলন্ত ট্রেনে খাবার খাচ্ছিলেন এক যাত্রী। ট্রেনের দুলুনিতে আচমকাই তাঁর হাত থেকে নীচে পড়ে গেল খাবারের প্লেটটি। রুটি, আলুর দম মেঝেতে মাখামাখি কাণ্ড। বাকি যাত্রীদের সামনে চূড়ান্ত অপ্রস্তুতে পড়তে হল তাঁকে। কিন্তু, পরিষ্কার করবেন কী ভাবে? প্রথমে বোতলের জল ঢেলে তার পর খবরের কাগজ দিয়ে কোনও রকমে বিষয়টা ম্যানেজ হলেও আলুর দমের গন্ধে ম ম করতে থাকল গোটা কামরা। কয়েক ঘণ্টা পর তা থেকেই বেরোতে শুরু করল পচা গন্ধ। নাকালের আর শেষ নেই। কামরার বাকি যাত্রীরা তাঁকে নানা ভাবে কথা শোনাতে থাকলেন।

এমন ঘটনা তো রোজই ঘটে। কিন্তু, রেলের সাম্প্রতিক একটি সিদ্ধান্ত এই যন্ত্রণা থেকে মুক্তি দেবে যাত্রীদের। কামরা অপরিষ্কার? একটি এসএমএস। ব্যস। চলন্ত ট্রেনে আপনার কামরায় হাজির হয়ে যাবেন সাফাই কর্মী। পুজোতে দূরপাল্লার ট্রেনগুলিতে এই বিশেষ সুবিধা দেওয়ার ব্যবস্থা করেছে পূর্ব রেল। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত’ পরিকল্পনা রূপায়ণেই এই ব্যবস্থা করা হয়েছে। এই সুবিধা মিলবে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত। হাওড়া, শিয়ালদহ রাজধানী, দুরন্ত এক্সপ্রেস থেকে শুরু করে মোট ৪৩টি দূরপাল্লার ট্রেনে এই পরিষেবা মিলবে।

কী ভাবে করতে হবে এসএমএস?

রেল সূত্রে খবর, প্রথমে লিখতে হবে ক্লিন (CLEAN), একটি স্পেস তার পরে টিকিটের পিএনআর নম্বর। এর পর সেটা পাঠাতে হবে ৫৮৮৮৮ নম্বরে। যদি এসএমএস না পাঠাতে চান, তবে ক্লিক করুন রেলের অ্যাপে (ওবিএসইআরভি)। আর এতেই কাজ হয়ে যাবে।

train compartmen dirty train compartment sms indian rail cleaning sms observ rail app

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy