E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

হাসিনাকে ইদে শুভেচ্ছা মোদীর

আগামী সপ্তাহে দু’দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আসছেন শেখ হাসিনা। ২১ জুন ভারতে পৌঁছবেন তিনি। মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৪ ০৮:১৭
(বাঁ দিকে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(বাঁ দিকে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিটিআই।

ইদ উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা চিঠিতে মোদী লিখেছেন, ‘এই উৎসব আমাদের ত্যাগ, সহানুভূতি, ভ্রাতৃত্ববোধের কথা মনে করায়। শান্তিপূর্ণ পৃথিবী গড়তে যা একান্ত প্রয়োজনীয়’। মোদী লিখেছেন, ‘বহু-সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হল ইদুল-আজহা’। চিঠিতে হাসিনার সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।

আগামী সপ্তাহে দু’দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আসছেন শেখ হাসিনা। ২১ জুন ভারতে পৌঁছবেন তিনি। মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এ ছাড়াও একাধিক বিশিষ্ট জনের সঙ্গে সাক্ষাৎ করার কথা তাঁর। সম্প্রতি প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানেও নয়াদিল্লিতে হাজির ছিলেন হাসিনা।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Eid 2024 PM Narendra Modi PM Sheikh Hasina India-Bangladesh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy