E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

পঞ্জাবে কর্মীদের কড়া বার্তা রাহুলের

বারনালায় ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তির বিরোধিতায় কৃষক ও একশো দিনের কাজের মজুরদের সম্মেলনে রাহুল গান্ধী মোদী সরকারকে নিশানা করেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০৯:৩৫
বারনালার সভায় রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খড়্গে।

বারনালার সভায় রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খড়্গে। পিটিআই।

‘টিম প্লেয়ার হিসেবে কাজ না করলে সোজা করে দেব’— পঞ্জাবে কংগ্রেস নেতাদের আজ রাহুল গান্ধী প্রকাশ্যে কড়া বার্তা দিলেন। ঠিক এক বছর পরে পঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগে রাহুল গান্ধী জনসভা থেকে কংগ্রেসের নবীন-প্রবীণ নেতাদের বলেছেন, একসঙ্গে কাজ করলে তবেই সাফল্য আসবে। রাহুল বলেন, ‘‘আমি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে ও আমার নিজের তরফ থেকে বলছি, টিম প্লেয়ার হিসেবে কাজ না করে রিজ়ার্ভ বেঞ্চে বসিয়ে দেব। সে যত বড় নেতাই হোন। পার্টি সবার আগে। টিম প্লেয়ার হিসেবে সবাইকে কাজ করতে হবে। একা কেউ কিছু করতে পারে না।’’

আজ বারনালায় ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তির বিরোধিতায় কৃষক ও একশো দিনের কাজের মজুরদের সম্মেলনে রাহুল গান্ধী মোদী সরকারকে নিশানা করেছেন। তার সঙ্গে রাহুল গান্ধীর দলের নেতাদের লক্ষ্য করে কড়া বার্তায় কংগ্রেসের তরুণ নেতারা সবথেকে খুশি হয়েছেন। জনসভায় হাজির কর্মীরাও উচ্ছ্বসিত। রাহুল বলেছেন, পঞ্জাবে যা হবে, তা কংগ্রেসের কর্মীদের নিয়েইকরবে। তাঁদের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে।

পঞ্জাবের কংগ্রেস নেতারা মনে করছেন, আগামী বছর কংগ্রেস আম আদমি পার্টিকে হারিয়ে পঞ্জাবে ক্ষমতায় আসতে পারে। কিন্তু তার আগে দলের মধ্যে ঐকমত্য প্রয়োজন। আজ রাহুলের কড়া বার্তার পরে পঞ্জাবের কংগ্রেস নেতা প্রতাপ সিংহ বাজওয়া বলেন, ‘‘কংগ্রেস হাইকমান্ড আমাদের সকলের জন্য স্পষ্ট বার্তা দিয়ে গিয়েছেন। ঐক্যই সাফল্য আনবে। তারপরে বাকি সিদ্ধান্ত হবে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Rahul Gandhi Punjab

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy