Advertisement
E-Paper

দিল্লিতে দিনেদুপুরে কলেজের ছাদে শিক্ষিকার শ্লীলতাহানি

শিক্ষিকার দাবি, তিনি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তাঁকে বাধা দেওয়া হয়। পিছন থেকে জাপটে ধরে চলে শ্লীলতাহানি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৭ ১৩:০৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দিনেদুপুরে কলেজের ছাদে শিক্ষিকার শ্লীলতাহানি করল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। ৩০ নভেম্বর দিল্লির কনট প্লেসের ঘটনা।

কনট প্লেসের একটি কলেজে পড়ান বছর বত্রিশের ওই শিক্ষিকা। ওই দিন বিকেলে ক্লাস শেষে কলেজেরই ছাদে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন।

তখন দুপুর দেড়টা। শিক্ষিকার দাবি, ফোনে কথা বলার সময় তিনি খেয়াল করেননি খুব কাছেই এক ব্যক্তি দাঁড়িয়ে তাঁর দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন। পরে বিষয়টি দেখলেও গুরুত্ব না দিয়ে ফোনে কথা বলতে থাকেন।

আরও পড়ুন: পরীক্ষাগার-ডাক্তার আঁতাঁতের হদিস!

ইভিএমে কারচুপি করে ভোটে জিতেছে বিজেপি!

হঠাত্ই তিনি দেখেন লোকটা তাঁর খুব কাছে চলে এসেছে। অভিযোগ, তার পরই হস্তমৈথুন করতে শুরু করেন ওই ব্যক্তি। শিক্ষিকার দাবি, তিনি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তাঁকে বাধা দেওয়া হয়। পিছন থেকে জাপটে ধরে চলে শ্লীলতাহানি। কোনও রকমে নিজেকে ছাড়িয়ে দরজার দিকে ছুটে যান তিনি। কিন্তু দরজা আগে থেকেই ওই ব্যক্তি বন্ধ করে দিয়েছিল বলে পুলিশকে জানান শিক্ষিকা। ফের তাঁকে ধরতে এলে ধাক্কা মেরে অভিযুক্তকে সরিয়ে দেন তিনি। শিক্ষিকার দাবি, তার পরই মোবাইল ফোন কে়ড়ে নিয়ে পাশের বাড়ির ছাদ টপকে পালিয়ে যায় অভিযুক্ত। শিক্ষিকা জানান, তাঁর চিত্কার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। কিন্তু তত ক্ষণে ওই ব্যক্তি পালিয়ে যায়।

পুলিশের কাছে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শিক্ষিকা। কলেজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Delhi Molestation Connaught place Professor শ্লীলতাহানি দিল্লি কনট প্লেস

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy