Advertisement
E-Paper

রুটির কৌটোয় এক টুকরো আদা রেখে দিলে কী হয়? ছোট একটি কৌশলেই হতে পারে মুশকিল আসন

মাইক্রোঅয়েভ অভেনে গরম করার পর মিনিট ১-২ মতো হয়তো নরম থাকে, কিন্তু আবারও শক্ত হয়ে যায়। তা হলে কী করণীয়? রুটি নরম বানালেও তা দীর্ঘমেয়াদি হচ্ছে না। তবে এই সমস্যার সমাধানও কিন্তু রয়েছে। জানতে হবে দীর্ঘ ক্ষণ কী ভাবে রুটি নরম রাখা যায়, তার কৌশল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৬ ১৮:৫২
রুটির কৌটোয় আদা রাখা হয় কেন?

রুটির কৌটোয় আদা রাখা হয় কেন? ছবি: সংগৃহীত।

গরম গরম রুটি বানিয়ে টিফিন বাক্সে পুরলেন। হাতে ধরেই টের পাওয়া যাচ্ছে, বেশ নরম তুলতুলে হয়েছে রুটিগুলি। আগে থেকেই রসনাতৃপ্তির কল্পনা শুরু হয়ে গিয়েছে। অথচ অফিসে বসে বাক্স খুলে রুটিগুলিতে হাত দিয়েই স্বপ্নভঙ্গ। একে ঠান্ডা, তায় শুকনো, শক্ত। যে তৃপ্তি পাওয়ার কথা ছিল, শক্ত রুটি চিবিয়ে তার অর্ধেকও মিলল না। মাইক্রোঅয়েভ অভেনে গরম করার পর মিনিট ১-২ মতো হয়তো নরম থাকে, কিন্তু আবারও শক্ত হয়ে যায়। তা হলে কী করণীয়? রুটি নরম বানালেও তা দীর্ঘমেয়াদি হচ্ছে না। তবে এই সমস্যার সমাধানও কিন্তু রয়েছে। জানতে হবে দীর্ঘ ক্ষণ কী ভাবে রুটি নরম রাখা যায়, তার কৌশল।

রুটি বানানোর পর একটি সাদা মসলিন কাপড়ে মুড়ে রাখুন। এখানেই শেষ নয়, রুটির কৌটের ভিতর রেখে দিন এক টুকরো আদা। শুনতে অবাক লাগলেও আদার গুণে কিন্তু রুটি দীর্ঘক্ষণ নরম তুলতুলে থাকবে।

মুড়িয়ে রাখা রুটিগুলি টিফিনবাক্সে ভরার সময় খেয়াল রাখুন, যেন বাক্সটি পুরোপুরি বায়ুনিরোধক হয়। নয়তো বাতাস প্রবেশ করে রুটিকে শক্ত করে দিতে পারে। কাগজের ঠোঙায় মুড়লে রুটি শুকিয়ে হয়ে যায় তাড়াতাড়ি। সেঁকার পর রুটি পরিষ্কার কাপড়ে মুড়িয়ে রাখতে হবে। এতে অতিরিক্ত আর্দ্রতা শোষিত হবে। পাশাপাশি, রুটি দীর্ঘ ক্ষণ নরম থাকবে।

cooking tips Cooking Hacks

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy