Advertisement
E-Paper

ক্যাস্টর অয়েলেই ঘন হবে আঁখিপল্লব! কখন, কী ভাবে লাগালে চোখের ক্ষতি হবে না, কৌশল জেনে নিন

আঁখিপল্লব পাতলা? আক্ষেপ না করে ব্যবহার করতে পারেন ক্যাস্টর অয়েল। তবে তার আগে জেনে নিন সঠিক পদ্ধতি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ২১:০২
আঁখিপল্লব ঘন করার সহজ কৌশল।

আঁখিপল্লব ঘন করার সহজ কৌশল। ছবি: সংগৃহীত।

মাস্কারা ছাড়াই ঘন, কালো পল্লব চান? সালোঁয় গিয়ে এক্সটেনশন না করিয়েও উপায় আছে। রূপচর্চা সহায়ক ও রূপটানশিল্পী কেয়া শেঠের মতে, ক্যাস্টর অয়েল দিয়েই হতে পারে মুশকিল আসান। এর মধ্যে থাকা রিসিনোলিক অ্যাসিড আর ভিটামিন ই-এর কারণেই আঁখিপল্লব ঘন দেখায়। তবে চোখে ভুল ভাবে লাগালে হিতে বিপরীত হবে।

কী ভাবে ব্যবহার করবেন?

অবশ্যই কোল্ড-প্রেসড, হেক্সেন-ফ্রি ক্যাস্টর অয়েল কিনবেন। মুখ ধুয়ে, চোখের মেকআপ পুরো তুলে নিন। একটা পরিষ্কার মাস্কারা ব্রাশ বা কটন বাড নিন। হালকা গরম করে নিয়ে এক ফোঁটা তেল ব্রাশে নিয়ে অতিরিক্ত তেল টিস্যুতে মুছে নিন। বেশি তেলে চোখ ঝাপসা হবে। ঠিক আইলাইনারের মতো, পল্লবের গোড়ায় বাইরে থেকে আলতো করে লাগান। ভিতরে যেন না যায়। সারারাত রেখে সকালে হালকা ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন।

যদি শুধু ক্যাস্টর অয়েলে চোখ জ্বালা করে, ১ ফোঁটা ক্যাস্টর অয়েলের সঙ্গে ১ ফোঁটা নারকেল তেল বা আমন্ড অয়েল মিশিয়ে নিন। এতে জ্বালা কম হবে। একই ভাবে ভ্রুতেও লাগাতে পারেন। ভ্রু ঘন দেখাবে।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy