Advertisement
E-Paper

দীপাবলির নয়া ফ্যাশন! নখের ডগায় জ্বলন্ত প্রদীপ, ‘দিয়া নেল আর্ট’-এর ট্রেন্ডে মজেছেন তরুণীরা

এ বার নখেই জ্বলছে প্রদীপ! দীপাবলির সাজে নতুন চমক ‘দিয়া নেল আর্ট’, যেখানে নখের উপরেই জ্বলে উঠছে ছোট্ট প্রদীপ। দীপাবলির ফ্যাশনে এমন নেল আর্ট এ বছর নতুন সংযোজন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১০:৪৯
প্রদীপ জ্বলবে নখে!

প্রদীপ জ্বলবে নখে! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

হাতে মেহেন্দি, নখে নেলপলিশ— দীপাবলির সাজে এটাই তো চেনা ছবি! কিন্তু এ বার ছবিটা বদলে গেল। এ বার নখেই জ্বলছে প্রদীপ! ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ছে সেই ভাইরাল রিল। যেখানে ফ্যাশনিস্তাদের আঙুলের ডগায় দপ করে জ্বলে উঠছে ছোট্ট প্রদীপ। ঐতিহ্যের আলো আর আধুনিক নেল আর্টের এই অদ্ভুত মেলবন্ধনই দীপাবলির নতুন ফ্যাশন ট্রেন্ড। কী ভাবে নখের উপর বসানো হচ্ছে আস্ত প্রদীপ, আর কেনই বা এই ‘দিয়া নেল আর্ট’ নিয়ে পাগল শৌখিনীরা?

এই ভাইরাল ‘দিয়া নেল আর্ট’ দেখতে যতটা সুন্দর, এর পিছনের কারিগরি ততটাই জটিল। সাধারণ নেলপলিশে এটা সম্ভব নয়, এটি একটি প্রফেশনাল থ্রিডি নেল এক্সটেনশন টেকনিক। কী ভাবে করা হয়, কৌশল জেনে নিন।

১. বেস তৈরি: প্রথমে নখ ভাল করে পরিষ্কার করে একটি লম্বা অ্যাক্রিলিক বা জেল এক্সটেনশন তৈরি করা হয়। এই এক্সটেনশনটাই হবে প্রদীপ রাখার ‘থালা’। নখের সামনের অংশ একটু চ্যাপ্টা ও চওড়া রাখা হয়, যাতে প্রদীপ বসতে পারে।

২. প্রদীপের কাঠামো: এর পর অ্যাক্রিলিক পাউডার ও মনোমার দিয়ে নখের উপরেই হাতে গড়ে তোলা হয় ছোট্ট প্রদীপের আকার। কেউ কেউ আগে থেকে তৈরি করা মিনিয়েচার মাটির প্রদীপের মতো থ্রিডি চার্মও ব্যবহার করছেন। যার ভিতরটা ফাঁপা রাখা হয়।

নেল আর্টের নতুন ট্রেন্ড!

নেল আর্টের নতুন ট্রেন্ড! ছবি: ইনস্টাগ্রাম থেকে।

৩. আলোর উৎস: এটাই সবচেয়ে চমক। প্রদীপের ভিতরে আসল তেল বা ঘি দেওয়া হয় না। দেওয়া হয় ট্রান্সপারেন্ট বিল্ডার জেল বা ক্যান্ডল জেল, যা দেখতে তেলের মতোই চকচকে। মাঝখানে বসানো হয় একটি ছোট্ট সুতোর মতো উইক, যা আসলে নেল আর্টের জন্য তৈরি স্পেশ্যল ফাইবার।

৪. জ্বালানোর কৌশল: রিলে যে আগুন দেখা যাচ্ছে, তা কয়েক সেকেন্ডের জন্য জ্বালানো হয় শুধুমাত্র ভিডিও বা ছবির জন্য। শুট শেষ হলেই নিভিয়ে ফেলা হয়। শিল্পীরা জানাচ্ছেন, তাঁরা খুব সামান্য পরিমাণে জেল ব্যবহার করেন এবং ক্লায়েন্টের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে এই শট নেন। রোজ পরে থাকার জন্য এই প্রদীপে আলো জ্বালানো হয় না।

৫. ফাইনাল টাচ: প্রদীপের গায়ে সোনালি, লাল গ্লিটার, ছোট্ট কুন্দন স্টোন দিয়ে সাজানো হয়, যাতে দীপাবলির আবহ আরও ভাল ভাবে ফুটে ওঠে।

আসলে এই ‘দিয়া নেল আর্ট’ শুধু একটা ফ্যাশন ট্রেন্ড নয়, এটা একটা মুহূর্তকে ফ্রেমে বন্দি করার চেষ্টা। দীপাবলি মানেই তো অন্ধকার পেরিয়ে আলোর দিকে যাওয়া। সেই আলোটাই যদি নিজের হাতের মুঠোয়, থুড়ি নখের ডগায় এসে ধরা দেয়, তা হলে ক্ষতি কী!

Diwali Nail Art Design

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy