বয়সের সঙ্গে সঙ্গে মুখের ত্বকে কালচে ছোপ পড়তে শুরু করে অনেকেরই। আবার কারও কারও ক্ষেত্রে চারপাশের ধুলো ময়লা, অতিরিক্ত রোদে থাকার জন্যও এমনটা হয়। ত্বকে কালচে ছোপ পড়লে তা মুখের স্বাভাবিক ঔজ্জ্বল্য নষ্ট করে দেয়। ত্বকের ট্যান তুলতে বাজারে নানা রকম থেরাপি এসে গিয়েছে। বিভিন্ন প্রকার ক্রিমও বেরিয়েছে। কিন্তু সেইসব পণ্যে এত বেশি রাসায়নিক থাকে যা ত্বকের জন্য ক্ষতিকর। তাই ঘরোয়া উপায়েই ত্বকের পরিচর্যা করা উচিত।
বেসন-গোলাপজল
ছোট একটি পাত্রে ২ টেবিল চামচ বেসনের সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়ে নিন। চাইলে গোলাপ জল বা কাঁচা দুধ দিয়ে এই মিশ্রণ তৈরি করতে পারেন। মাইল্ড কোনও ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে মেখে রাখুন এই প্যাক। মিনিট পনেরো মুখে মেখে রাখুন। তার পর ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। কয়েক দিন ব্যবহার করলেই তফাত নজরে পড়বে।
আরও পড়ুন:
দুধ এবং হলুদ
ত্বকের মৃত কোষ দূর করতে সিদ্ধহস্ত দুধ। ছুটির দিনে বেশি চিন্তা না করে দুধ এবং হলুদ দিয়ে বানিয়ে নিন একটি ফেস প্যাক। স্নানের আগে সারা মুখে ফেস প্যাকটি লাগিয়ে নিন। আলতো হাতে মালিশ করেও নিতে পারেন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। এতে দাগছোপ উঠে যাবে।
চন্দনের গুঁড়ো এবং গোলাপ জলের প্যাক
ছোট একটি পাত্রে গোলাপ জলের সঙ্গে চন্দনের গুঁড়ো মিশিয়ে নিন। মিশ্রণ যেন খুব পাতলা না হয় সে দিকে খেয়াল রাখবেন। মিনিট পনেরো এই মিশ্রণ মেখে রেখে দিন। তার পর ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের জেল্লা নজরে পড়বে।