Advertisement
E-Paper

রবিবাসরীয় ছুটিতে ডিমের কষায় আসুক চমক, কাজু দিয়ে রেঁধে দেখুন নতুন ভাবে

রবিবারের ছুটিতে ডিমের কষায় চমক আনুন। মিশিয়ে দিন কাজুবাদামের স্বাদ। বাদামের সঙ্গে ডিমের মেলবন্ধন অনেকেরই পছন্দের। রেঁধে দেখুন নতুন এই রান্না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৬ ২০:৩৯
কাজু দেওয়া ডিম কষা।

কাজু দেওয়া ডিম কষা। ছবি: এআই সহায়তায় তৈরি।

এক ডিম দিয়েই হরেক পদ রাঁধা যায়। কখনও ডিমের ঝোল বা কষা, কখনও ওমলেটের ঝোল, কখনও বা ডিমের ঝুরি ও পোচ। রবিবারের ছুটিতে সেই ডিমের কষাতেই চমক আনুন। মিশিয়ে দিন কাজুবাদামের স্বাদ। বাদামের সঙ্গে ডিমের মেলবন্ধন অনেকেরই পছন্দের। রেঁধে দেখুন নতুন এই রান্না।

উপকরণ

৪টি ডিম

১ কাপ জলে ভেজানো কাজু

৩টি পেঁয়াজের কুচি

৩টি টম্যাটোর কুচি

আধকাপ টক দই

আধকাপ ক্রিম

২ টেবিলচামচ আদা-রসুন বাটা

দেড় চা-চামচ গোটা জিরে

১ চা-চামচ ধনেগুঁড়ো

আধ চা-চামচ হলুদগুঁড়ো

স্বাদমতো লঙ্কাগুঁড়ো

১ চা-চামচ গরমমশলা গুঁড়ো

২ টেবিলচামচ ঘি

স্বাদমতো নুন

অল্প কুচোনো ধনেপাতা

প্রণালী

প্রথমে একটি বড় পাত্রে ডিমগুলি সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে সেগুলি অর্ধেক করে কেটে রাখুন। তার পরে টক দইটি ভাল করে ফেটিয়ে নিন চামচ বা কাঁটা দিয়ে। আর জলে ভেজানো কাজুবাদাম মিক্সার গ্রাইন্ডারে মিহি করে বেটে নিন।

প্যানে ঘি গরম করে তাতে গোটা জিরে ফোড়ন দিন। তার পরে একে একে পেঁয়াজ এবং আদা-রসুন বাটা দিয়ে দিন। মশলাটি ঘিয়ে ভাল করে কষিয়ে নিন।

এ বার টম্যাটো কুচি দিয়ে তাতে পর পর সমস্ত গুঁড়োমশলা ঢেলে নাড়াচাড়া করতে থাকুন। সঙ্গে পরিমাণমতো নুনও মিশিয়ে দিন। টম্যাটো রান্না হয়ে নরম না হওয়া পর্যন্ত প্যান ঢাকা দিয়ে রাখতে হবে।

মশলা রান্না হয়ে যাওয়ার পর গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা হতে দিন। এ বার মিক্সিতে এই রান্না হওয়া মশলাটি কয়েক বার ঘুরিয়ে মিহি করে নিন।

প্যানে আরও একটু ঘি দিয়ে মশলাটি ঢেলে দিন। মিনিট পাঁচেক রান্নার পরেই কাজুবাটা মিশিয়ে দিন প্যানে। এ বার এতে টক দই আর ক্রিমও ঢেলে দিন। ভাল করে মশলাটি কষিয়ে নিন।

প্রয়োজনে অল্প গরম জল দিতেও পারেন এই ধাপে। যদি মনে হয়, ঝোল নয়, মাখা রান্না পছন্দ, তা হলে জল দেওয়ার প্রয়োজন নেই। এ বার এতে অর্ধেক করা সেদ্ধ ডিমগুলি সাজিয়ে দিন এই মশলার উপরে। মিনিট পাঁচেক রেখে দিন, যাতে ডিমে মশলার স্বাদ প্রবেশ করতে পারে।

Egg Dish Cashew

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy