Advertisement
E-Paper

ছুটির দিনে খুদের টিফিন নিয়ে চিন্তা? বানিয়ে ফেলুন চিকেন পাই, অল্প উপকরণেই জমবে ভোজ

খুদে বাড়িতে থাকলে বিকেলের দিকে রকমারি টিফিন চাই-ই চাই। বাড়িতে মুরগির মাংস আর ডিম থাকলে বানিয়ে ফেলুন চিকেন পাই। রইল রেসিপি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ২০:১৯
চটজলদি চিকেন পাই বানানোর সহজ উপায়।

চটজলদি চিকেন পাই বানানোর সহজ উপায়। ছবি: শাটারস্টক।

দিন কয়েক বাদেই খুদেদের শীতের ছুটি পড়বে স্কুলে। আর তারা বাড়িতে থাকলে বিকেলের দিকে রকমারি টিফিন তো চাই-ই চাই। বাড়িতে মুরগির মাংস আর ডিম থাকলে বানিয়ে ফেলুন চিকেন পাই। রইল রেসিপি।

উপকরণ:

২০০ গ্রাম চিকেন কিমা

৩টে ধারের অংশ বাদ দেওয়া পাউরুটির টুকরো

১ চা চামচ কাঁচালঙ্কা কুচি

৩ চা চামচ পার্সলে কুচি

২ চা চামচ টম্যাটো সস

১ চা চামচ চিলি সস

স্বাদ মতো নুন

আধ কাপ গ্রেট করা চিজ়

১ টেবিল চামচ রসুন বাটা

এক কাপ পেঁয়াজ কুচি

আধ কাপ দুধ

২ টেবিল চামচ মাখন

২টো ডিম

প্রণালী:

প্যানে মাখন গরম করে তাতে পেঁয়াজ কুচি ও রসুন দিয়ে হালকা করে ভেজে নিন। এর পর তাতে চিকেন কিমা, নুন, চিলি সস, টম্যাটো সস, কাঁচালঙ্কা ও পার্শলে কুচি দিয়ে ভাজুন। পাউরুটির টুকরো দুধে ভিজিয়ে রাখুন ও ডিম আলাদা করে ফেটিয়ে নিন। কিমার মিশ্রণ শুকনো হয়ে গেলে গ্যাসের আঁচ নিভিয়ে ঠান্ডা হতে দিন। এ বার কিমাতে দুধে ভেজানো পাউরুটি ও ফেটানো ডিম দিয়ে ভাল করে মিশিয়ে নিন। একটা বেকিং ট্রে-তে মাখন ব্রাশ করে রাখুন ও তার মধ্যে কিমার মিশ্রণ ঢেলে দিন। উপর থেকে গ্রেট করা চিজ় ছড়িয়ে দিন। এ বার অভেনটি ১০ মিনিট প্রি হিট করে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০-২৫ মিনিট বেক করুন। ঠান্ডা হলে কেটে পরিবেশন করুন চিকেন পাই।

Snacks Recipes Tiffin Recipe Chicken Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy