Advertisement
E-Paper

Gluten Free Vegan Cake: ডিম ও দুধ ছাড়াই বানিয়ে ফেলা যাবে কেক! জেনে নিন উপায়

যাঁরা কোনও প্রাণিজ পদার্থ খান না, তাঁদের পক্ষে কেকের স্বাদ নেওয়া বেশ সমস্যাজনক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৯:০৩
গ্লুটেন ফ্রি ভিগান কেক তৈরির প্রণালী।

গ্লুটেন ফ্রি ভিগান কেক তৈরির প্রণালী। ছবি: সংগৃহীত

কেক খেতে কে না ভালবাসে! কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কেক তৈরিতে ব্যবহার করা হয় ডিম ও দুধ। ফলে যাঁরা ভিগান, অর্থাৎ, কোনও প্রাণিজ পদার্থ খান না, তাঁদের পক্ষে কেকের স্বাদ নেওয়া বেশ সমস্যাজনক। কিন্তু জানেন কি খুব সহজেই দুধ ও ডিম ছাড়াও বানিয়ে ফেলা যায় সুস্বাদু কেক? রইল সে রকমই ‘গ্লুটেন ফ্রি ভিগান কেক’ তৈরির প্রণালী।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

উপকরণ:


কলা: ২টি
কোকো পাউডার: ১/৩ কাপ
পিনাট বাটার: ১/৩ কাপ
বেকিং সোডা: ছোট চামচের ১/২ চামচ
চিনি: ১ কাপ (গুঁড়ো করা)

প্রণালী:


১। একটি বাটিতে কলা এবং পিনাট বাটার নিয়ে নিন। ভাল কলা চটকে নিয়ে তার সঙ্গে মিশিয়ে নিন বাটার।
২। এর পর কলা ও বাটারের মিশ্রণে দিয়ে দিন গুঁড়ো চিনি। আবারও ভাল করে মিশিয়ে নিন। খেয়াল রাখুন যাতে কোনও দলা না থাকে।
৩। কোকো পাউডার মেশানোর আগে ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিন। বেকিং সোডা-সহ কোকো পাউডার ঢেলে দিন মিশ্রণে। ভাল করে মিশিয়ে নিন।
৪। একটি ছোট কেক তৈরির টিনে সামান্য তেল লাগিয়ে, তাতে ঢেলে দিন মিশ্রণটি। ১০-১২ মিনিট ধরে ১৮০ ডিগ্রি সেন্টিগ্ৰেডে বেক করুন। সময় হয়ে গেলে বার করে নিলেই তৈরি হয়ে যাবে গ্লুটেন ফ্রি ভিগান কেক।

Vegan Cake Chocolate

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy