Advertisement
E-Paper

বিরিয়ানি অনেক হল, বিশেষ দিনের ভোজে বানিয়ে নিন কাবুলি পোলাও, চাই মাত্র ১০টি উপকরণ

বিশেষ দিনের ভোজে বানিয়ে ফেলুন কাবুলি পোলাও। এই পোলাওয়ে নেই অতিরিক্ত ঝাল-মশলার দাপট। আছে ঘিয়ে ভাজা বাসমতির মৃদু সুবাস, জাফরানের হালকা সোনালি আভা আর উপরে ছড়ানো গাজর-কিশমিশের মিষ্টি স্বাদ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৬
বাঙালি পোলাওকে টেক্কা দিতে পারে কাবুলের এই পদ!

বাঙালি পোলাওকে টেক্কা দিতে পারে কাবুলের এই পদ! ছবি: সংগৃহীত।

পোলাওয়ের সেই চেনা স্বাদের সঙ্গে যদি একটু আফগানি ছোঁয়া থাকে, তা হলে কিন্তু ব্যপারটা মন্দ হয় না। বিশেষ দিনের ভোজে বানিয়ে ফেলুন কাবুলি পোলাও। এই পোলাওয়ে নেই অতিরিক্ত ঝাল-মশলার দাপট। আছে ঘিয়ে ভাজা বাসমতির মৃদু সুবাস, জাফরানের হালকা সোনালি আভা আর উপরে ছড়ানো গাজর-কিশমিশের মিষ্টি স্বাদ। ভাবছেন বানানো কঠিন? একেবারেই নয়। মাত্র কয়েকটি উপকরণে, বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো ঝরঝরে, সুগন্ধি কাবুলি পোলাও।

উপকরণ:

৫০০ গ্রাম পাঁঠার মাংস

২ কাপ বাসমতি চাল

১ কাপ গাজর

আধ কাপ কালো কিশমিশ

২ কাপ পেঁয়াজকুচি

২ টেবিলচামচ জিরেগুঁড়ো

স্বাদমতো নুন, চিনি

২ টেবিলচামচ কেশর ভেজানো দুধ

২০০ গ্রাম ঘি

প্রণালী:

চাল মিনিট পনেরো ভিজিয়ে রাখুন। একটি কড়াইয়ে ঘি গরম করে গাজরকুচির উপর চিনি ছড়িয়ে ভেজে নিন। সঙ্গে কিশমিশ মিশিয়ে দিন। ভাজা গাজর আর কিশমিশ আলাদা করে তুলে রাখুন। হাঁড়িতে আরও খানিকটা ঘি দিয়ে পেঁয়াজ ভাজুন। তার পর মাংস দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিন। বাদামি হয়ে এলে তাতে নুন আর জিরেগুঁড়ো দিয়ে কষিয়ে নিন। তেল ছেড়ে এলে ১ কাপ জল দিয়ে মাংস সেদ্ধ করে নিন। মাংস নরম হয়ে গেলে সেগুলি তুলে নিয়ে ঝোলের মধ্যে জল ঝরানো চাল দিয়ে দিন। আরও খানিকটা জল মেশান। যতটা চাল, তার দ্বিগুণ পরিমাণ জল যেন হাঁড়িতে থাকে। চাল ৭০ শতাংশ সেদ্ধ হয়ে গেলে মাংস, গাজর আর কিশমিশের মিশ্রণ আর কেশর মেশানো দুধ ছড়িয়ে দমে মিনিট পনেরো রান্না করলেই তৈরি হয়ে যাবে কাবুলি পোলাও।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy