Advertisement
E-Paper

ডিমের ডালনা রেসিপি

ডিমের ডালনা সব বাঙালি বাড়িতেই রান্না হয়। খুবই সহজ রান্না। তাও একবার ঝালিয়ে নিন রেসিপি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:০১
ছবি: পৌলমী মল্লিক কুণ্ডু।

ছবি: পৌলমী মল্লিক কুণ্ডু।

ডিমের ডালনা সব বাঙালি বাড়িতেই রান্না হয়। খুবই সহজ রান্না। তাও একবার ঝালিয়ে নিন রেসিপি।

কী কী লাগবে

সিদ্ধ ডিম: ৪টে বড়

কড়াইশুঁটি: কয়েকটা

ধনেপাতা: একমুঠো

আলু: ২টো মাঝারি সিদ্ধ (অর্ধেক করা কাটা)

পেঁয়াজ: ১টা মাঝারি (অর্ধেক কাটা)

টোম্যাটো: ২টো মাঝারি

রসুন: ৪-৫ কোয়া

আদা: ২ ইঞ্চি স্টিক

কাঁচা লঙ্কা: ২টো

হলুদ গুঁড়ো: ৩ চা চামচ

লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ

ধনে গুঁড়ো: ২ চা চামচ

গরম মশলা গুঁড়ো: ১ চা চামচ

জিরে গুঁড়ো: দেড় চা চামচ

ছোট এলাচ: ৪টে

লবঙ্গ: ৩-৪টে

দারচিনি স্টিক: ১টা বড়

নুন: স্বাদ মতো

সর্ষের তেল: ৩ টেবল চামচ

কী ভাবে বানাবেন

পেঁয়াজ, টোম্যাটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন এক সঙ্গে ব্লেন্ড করে নিন। ধারাল ছুরির সাহায্যে ২-৩টি জায়গায় চিরে নিন। সামান্য নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে নিন ডিম ও আলুতে।

নন-স্টিক প্যানে তেল গরম করে ডিম ও আলু সোনালি করে ভেজে নিন। ডিম, আলু তেল থেকে তুলে নিয়ে ওই তেলেই ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ-টোম্যাটো বাটা দিয়ে দিন। মাঝারি আঁচে নাড়তে থাকুন। কাঁচা গন্ধ চলে গেলে ও তেল ছাড়তে থাকলে আলু ও কড়াইশুঁটি দিন। ফুটতে শুরু করলে হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে চাপা দিয়ে রান্না হতে দিন।

ঢাকনা খুলে ডিম দিন। হালকা আঁচে ৪-৫ মিনিট রেখে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আঁচ বন্ধ করুন।

সব শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।

Egg Recipes Food Recipes Non Veg Recipes Cooking Recipes Recipes রেসিপি

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy