Advertisement
E-Paper

আফাগাতো

মেঘলা আকাশে গুমোট গরম যেমন বিরক্ত করে তোলে, তেমনই মেঘ-বৃষ্টির লুকোচুরিতে মনটাও কখনও কখনও বিষণ্ণ হয়ে ওঠে। এই সময় শরীর ঠান্ডা করে মন ভাল করে দিতে পারে এক কাপ ঠাণ্ডা আফাগাতো।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুন ২০১৭ ১১:৫৫
ছবি: পৌলমী মল্লিক কুণ্ডু

ছবি: পৌলমী মল্লিক কুণ্ডু

বর্ষা কাল মানেই একটা ভ্যাপসা ব্যাপার। মেঘলা আকাশে গুমোট গরম যেমন বিরক্ত করে তোলে, তেমনই মেঘ-বৃষ্টির লুকোচুরিতে মনটাও কখনও কখনও বিষণ্ণ হয়ে ওঠে। এই সময় শরীর ঠান্ডা করে মন ভাল করে দিতে পারে এক কাপ ঠাণ্ডা আফাগাতো।

কী কী লাগবে

চকোলেট আইস ক্রিম: ২ কাপ

স্ট্রং গরম কফি বা এসপ্রেসো: ৩/৪ কাপ

গ্র্যান্ড মারিনার: ৪ চা চামচ

ফ্যাট ফ্রি হুইপড টপিং: ১/৪ কাপ

গ্রেট করা অরেঞ্জ রিন্ড: ১ চা চামচ

কী ভাবে বানাবেন

চারটে আলাদা আলাদা বাটিতে ১/২ কাপ করে আইস ক্রিম দিয়ে ১৫ মিনিট ফ্রিজে রেখে দিন। এর উপর ৩ টেবল চামচ কফি ও ১ চা চামচ লিকার দিন। শেষে এক টেবল চামচ হুইপড ক্রিম ও ১/৪ চা চামচ অরেঞ্জ রিন্ড দিয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করুন।

Coffee Recipes Drink Recipes Recipes Non Alcoholic Drinks রেসিপি Cooking Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy