Advertisement
E-Paper

ডিম পরোটা

ব্রেকফাস্টে ভাল কিছু খেতে ইচ্ছা হলেই পরোটার কথা মনে আসে। আজ শিখে নিন সুস্বাদু ডিমের পরোটার রেসিপি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১০:১৫

ব্রেকফাস্টে ভাল কিছু খেতে ইচ্ছা হলেই পরোটার কথা মনে আসে। আজ শিখে নিন সুস্বাদু ডিমের পরোটার রেসিপি।

কী কী লাগবে

ময়দা: ২ কাপ

নুন: ১ চিমটি

তেল: ১ টেবল চামচ

ডিম: ২টো

পেঁয়াজ কুচি: ১/৪ কাপ

কাঁচালঙ্কা: ১টা (কুচনো)

ধনেপাতা কুচি: ২ টেবল চামচ

গরম মশলা গুঁড়ো: আধ চা চামচ

নুন: স্বাদ মতো

কী ভাবে বানাবেন

এরটা বাটিতে ময়দা, নুন ও তেল মিশিয়ে এক কাপ জল দিয়ে নরম করে মেখে নিন। ময়দা মাখা চার ভাগে ভাগ করে লেচি কেটে নিন। লেচি বেলে দু’বার ভাঁজ করে ত্রিকোণ পরোটার আকারে বেলে নিন। একটা বাটিতে ডিম, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা, গরম মশলা ও নুন দিয়ে ফেটিয়ে নিন।

তাওয়ায় পরোটা দিয়ে দু’পিঠ ১-২ মিনিট করে সেঁকে নিয়ে তেল দিয়ে এক মিনিট ভেজে নিন। ধারগুলো মুচমুচে হতে থাকলে সরু ছুরি দিয়ে ধার থেকে কেটে নিন ডিমের মিশ্রণ ঢেলে দিন। পরোটা একটু হেলিয়ে ধরুন যাতে ডিমের মিশ্রণ ভাল করে ভিতরে ঢোকে। উল্টে নিয়ে দু’পাশ ভাল করে ভিতরে ঢোকে। যতক্ষণ না ডিম ভিতরে ভাল করে ভাজা হয়ে ফুলে উঠে পরোটা বাদামি রং ধরলে নামিয়ে নিন।

পরোটার উপর দেশি ঘি মাখিয়ে পরিবেশন করুন।

Recipes Breakfast Recipes Non Vegetarian Recipes Egg Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy