Advertisement
E-Paper

ফ্রুট বিস্কুট পুডিং

গরম কালে ঠান্ডা কোনও ডেজার্ট খেলেই মনটা ভাল হয়ে যায়। বাড়িতে অনেক সময় বিস্কুট পুরনো হয়ে নরম হয়ে যায়, বাড়িতে থাকা ব্রেডও পুরনো হয়ে যায়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মে ২০১৭ ১৪:৩৩

গরম কালে ঠান্ডা কোনও ডেজার্ট খেলেই মনটা ভাল হয়ে যায়। বাড়িতে অনেক সময় বিস্কুট পুরনো হয়ে নরম হয়ে যায়, বাড়িতে থাকা ব্রেডও পুরনো হয়ে যায়। সেই সব জিনিস দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই পুডিং। বেক করারও প্রয়োজন নেই।

কী কী লাগবে

মেরি বিস্কুট: ৪টে

ব্রেড: ২ স্লাইস

কলা: ১টা

আপেল: অর্ধেকটা

দুধ: ১ কাপ

কাস্টার্ড পাউডার: ৪ চা চামচ

চিনি: ৪ চা চামচ

কী ভাবে বানাবেন

দুধ চিনি ও কাস্টার্ড পাউডার দিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা করে রাখুন। একটা বাটিতে মেরি বিস্কুট গুঁড়ো করে নিন। জমানোর বাটিতে প্রথমে গুঁড়ো বিস্কুট ছড়িয়ে দিন। তার উপর ব্রেড স্লাইস রাখুন। ফল কেটে নিয়ে কিছুটা ফল ব্রেডের উপর ছড়িয়ে দিন। এর উপর ঠান্ডা করা দুধ ঢেলে উপরে বাকি কাটা ফল রাখুন। ২০ মিনিট ফ্রিজে রেখে জমিয়ে নিন।

একদম চিলড পরিবেশন করুন।

Recipes Summer Recipes Dessert Recipe Fruit Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy