Advertisement
E-Paper

বিয়ারের বোতল নিয়ে ছবি পোস্ট, বিসিসিআইয়ের ক্ষোভের মুখে ক্রিকেটাররা

সমুদ্রসৈকতে বসে শুধু বিয়ারই খেলেন না, বোতল হাতে সেই ছবি সোশ্যাল সাইটে পোস্ট করে বিসিসিআইয়ের হুঁশিয়ারির মুখে ভারতীয় ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে অবসর সময় কাটাতে জনপ্রিয় সেন্ট নেভিস বিচে যান ভারতীয় ক্রিকেটাররা। সেখানে গিয়ে তাঁদের খানা-পিনাও করেন। এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু বোতল হাতে নিয়ে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই সমালোচনার ঝড় বয়ে যায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৬ ১৪:৪১

সমুদ্রসৈকতে বসে শুধু বিয়ারই খেলেন না, বোতল হাতে সেই ছবি সোশ্যাল সাইটে পোস্ট করে বিসিসিআইয়ের হুঁশিয়ারির মুখে ভারতীয় ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে অবসর সময় কাটাতে জনপ্রিয় সেন্ট নেভিস বিচে যান ভারতীয় ক্রিকেটাররা। সেখানে গিয়ে তাঁদের খানা-পিনাও করেন। এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু বোতল হাতে নিয়ে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই সমালোচনার ঝড় বয়ে যায়। ছবিতে দেখা গিয়েছে বিয়ারের বোতল হাতে ধরে রয়েছেন লোকেশ রাহুল। এই ছবি তিনি নিজেই পোস্টে করে বিতর্ক ডেকে নিয়ে এসেছেন। বিষয়টিকে খুব একটা সুনজরে দেখেনি বোর্ড। সঙ্গে সঙ্গে টিম ম্যানেজার রিয়াজ ভগবানের মাধ্যেমে ক্রিকেটারদের সতর্কবার্তা পাঠিয়ে বলা হয়, ক্রিকেটাররা যেন এ ধরনের ছবি আর পোস্ট না করেন। বোর্ড থেকে বার্তা পেয়েই সেই ছবি ডিলিট করে দেন ক্রিকেটাররা।

বিসিসিআই সূত্রে জানানো হয়েছে, দেশের মানুষের কাছে রোল মডেল এ সব ক্রিকেটাররা। বাচ্চারা এই সব ক্রিকেটারদের ভক্ত। সেটা ক্রিকেটারদের মনে রাখা উচিত।

আগামী ২১ জুলাই থেকে অ্যান্টিগাতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নামবেন কোহলিরা।

আরও পড়ুন

আমেরের শাপমোচন, ক্রিকেটের ধাত্রীগৃহে অভিনব জয়োৎসব

Indian cricketers posing with beer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy