Advertisement
E-Paper

ম্যাচ চলাকালীন ডাগআউটে বসে প্রেমিকাকে মোবাইলে মেসেজ! ১ লাখ টাকা জরিমানা ব্যাটারের

শৃঙ্খলাভঙ্গের জন্য প্রথমে ২৬ বছরের ক্রিকেটারকে কঠোর শাস্তি দেওয়ার কথা ভাবা হয়েছিল। যদিও তাঁকে ১ লাখ টাকা জরিমানা এবং সতর্ক করে ছেড়ে দিয়েছে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৬ ১৩:৫৬
Picture of Cricket

— প্রতীকী চিত্র।

ম্যাচের সময় ডাগআউটে বসে মোবাইল ফোন ব্যবহার করায় ১ লাখ টাকা জরিমানা হল এক ক্রিকেটারের। অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। অভিযোগ, ম্যাচ চলাকালীন নিয়মভঙ্গ করে প্রেমিকাকে মেসেজ করছিলেন ওই ব্যাটার।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগের (টিএনপিএল) একটি ম্যাচ চলাকালীন প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়ার (পিএমওএ) শৃঙ্খলা লঙ্ঘনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট তামিলনাড়ুর এক ব্যাটারকে ১ লাখ টাকা জরিমানা করেছে। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিএনসিএ) এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘ঘটনার তদন্ত চলছে। এই অবস্থায় অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ করা হচ্ছে না। অভিযুক্ত একজন বাঁহাতি ব্যাটার। গত বছর রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে দুটি অর্ধশতরান করেছিল। ম্যাচ চলাকালীন তাকে তার প্রেমিকাকে মেসেজ করতে দেখা গিয়েছে। এখনও পর্যন্ত দুর্নীতির কোনও অভিযোগ নেই। কিন্তু তবে ম্যাচ চলাকালীন পিএমওএ-তে মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ। তাই ওই ক্রিকেটার নিশ্চিত ভাবে শৃঙ্খলাভঙ্গ করেছে।’’

প্রথমে ২৬ বছরের ক্রিকেটারকে কঠোর শাস্তি দেওয়ার কথা ভাবা হয়েছিল। তবে গুরুতর কোনও অপরাধ না করার তাঁকে ১ লাখ টাকা জরিমানা এবং সতর্ক করেছে টিএনসিএ।

Batter mobile Fine BCCI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy